Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Oscar Bruzon: 'দ্বিতীয়ার্ধে অনেকটা ভাল খেলেছি', হারের পর যুক্তি অস্কারের

গত পাঁচ ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল মাত্র একটাতেই জিততে পেরেছে।

Oscar Bruzon: 'দ্বিতীয়ার্ধে অনেকটা ভাল খেলেছি', হারের পর যুক্তি অস্কারের

দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং অস্কার ব্রুজোঁ

শেষ আপডেট: 9 February 2025 00:44

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ জানিয়েছিলেন যে তাঁর দলের সামনে সুপার সিক্সে যাওয়ার এখনও সুযোগ রয়েছে। এই ম্যাচটাকে তিনি ফাইনাল ম্যাচ হিসেবে দেখতে চান। কিন্তু, সেই 'ফাইনাল' ম্যাচটাও জিততে পারল না লাল-হলুদ ব্রিগেড। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা ৩-০ গোলে হেরে যায়। 

গত পাঁচ ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল মাত্র একটাতেই জিততে পেরেছে। এই ম্যাচের আগে তারা লিগ টেবিলে ১০ নম্বরে থাকলেও, পরাজয়ের পর একধাপ তারা নীচে নেমে এসেছে। এমনকী, দলের সমর্থকরাও এই পারফরম্যান্স দেখার পর হতাশায় ভেঙে পড়েছেন। ইতিমধ্যে সাংবাদিক বৈঠকে এসে মশালবাহিনীর স্প্যানিশ কোচ জানালেন, 'ম্যাচের হাফটাইমে আমরা নিজেদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছিলাম। আর তাই দ্বিতীয়ার্ধে তুলনামূলক অনেকটাই ভাল খেলেছি। অনেকগুলো সুযোগ আমরা তৈরি করেছিলাম। এটা অবশ্যই আমাদের দলের কাছে একটা ইতিবাচক দিক।'

এই ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল হজম করতে হয় ইস্টবেঙ্গলকে। ১৩ মিনিটে আত্মঘাতী গোল করে দলের বিপদ ডেকে এনেছিলেন নিশু কুমার। প্রথম ধাক্কার ৭ মিনিট পরে দ্বিতীয় গোল খায় লাল-হলুদ ব্রিগেড। গোল করলেন উইলমার জর্ডন। একটা সময় মনে হয়েছিল ইস্টবেঙ্গল এই ম্যাচে হয় ০-২ গোলেই পরাস্ত হবে। কিন্তু, ৯৮ মিনিটে লাল-হলুদ মশাল একেবারে নিভিয়ে দিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার চিমা চুকু। এই হারের পর দলের রক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

অস্কার বললেন, 'এই ম্যাচে বেশ কয়েকটা ব্যক্তিগত ভুল হয়েছে। সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমরা একসঙ্গে জিতি, একসঙ্গেই হারি। আমাদের বাঁ দিকে সমস্যা ছিল। প্রথমার্ধে আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো একেবারেই ক্ষমার অযোগ্য।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'দলটাকে আরও সংগঠিত করতে হবে। নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দিতে হবে। পরের সপ্তাহে ডার্বি আছে। তার আগে দলটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব।'


```