Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

East Bengal FC : একাধিক সুযোগ নষ্ট, জেতা ম্যাচ ড্র করে আক্ষেপ অস্কারের

আইএসএল লিগ টেবিলে দশ নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল এফসি।

East Bengal FC : একাধিক সুযোগ নষ্ট, জেতা ম্যাচ ড্র করে আক্ষেপ অস্কারের

ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ

শেষ আপডেট: 1 February 2025 12:58

দ্য ওয়াল ব্যুরো : চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল যথেষ্ট খারাপ পারফরম্যান্স করেছে। আর সেকারণে সুপার সিক্সে ওঠার সম্ভাবনা কার্যত তাদের শেষ হয়ে গিয়েছে। লাল-হলুদ সমর্থকদের আশা, সুপার সিক্সে না উঠতে পারলেও, বাকি ম্য়াচগুলো যেন তাঁদের দল জান-প্রাণ লড়িয়ে খেলে। শুক্রবার (৩১ জানুয়ারি) মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্য়াচে তারা গোলশূন্য ড্র করে।

তবে ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গল এফসি গোল করার বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল। কিন্তু, তার একটাও তারা কাজে লাগাতে পারেনি। আর সেকারণেই ম্য়াচের শেষে দলের হেড কোচ অস্কার ব্রুজোঁর কথায় একরাশ আক্ষেপ ঝরে পড়ল। তিনি বললেন, 'সত্যি কথা বলতে কী, এই ম্য়াচের প্রথমার্ধেই আমরা নিজেদের পূর্ণ শক্তি দিয়ে মুম্বই সিটি এফসি-কে চমকে দিতে চেয়েছিলাম। কয়েকসপ্তাহ আগে কলকাতায় যে প্রথম লেগের ম্য়াচ আমরা খেলেছিলাম, সেখানেও মুম্বইকে যথেষ্ট চাপে রাখতে পেরেছিলাম।'

সঙ্গে তিনি আরও যোগ করেছে, 'তবে এই ম্য়াচের দ্বিতীয়ার্ধে দুটো দলের মধ্যেই ভারসাম্য ফিরে এসেছিল। দুটো দলের কাছেই জয়ের সম্ভাবনা একেবারে ৫০-৫০ ছিল। কিন্তু, সবথেকে দুঃখের ব্যাপার হল, ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটা গোল করার সুযোগ পেলেও, আমরা সেগুলো কাজে লাগাতে পারলাম না।'

এই ম্যাচের শেষে আইএসএল লিগ টেবিলে দশ নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল এফসি। ১৮ ম্যাচে তারা মোট ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ পাঁচটা ম্যাচের মধ্যে লাল-হলুদের ঝুলিতে এসেছে একটাই মাত্র জয়। একটা ম্যাচ তারা ড্র করেছে। আর বাকি তিনটে ম্যাচই হেরে গিয়েছে। অন্য়দিকে মুম্বই সিটি এফসি অবশ্য ৬ নম্বরেই রয়েছে। ১৮ ম্যাচে তারা ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে। একই পয়েন্টে অবশ্য চতুর্থ এবং পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি। লিগ টেবিলের শীর্ষে আপাতত শাসন করছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে।


```