Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Operation Sindoor: গম্ভীর, বীরুর সুরেই সুর মেলালেন রায়না

পরে রায়না আরও দু'টি ছবি শেয়ার করেন। ইতিমধ্যে, তেন্ডুলকর ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছেন। এই পোস্টে লেখা আছে, 'ঐক্যে নির্ভীক, শক্তিতে অসীম, ভারতের ঢাল হল দেশের জনগণ। পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। আমরা একটা দল! জয় হিন্দ #অপারেশন সিন্দুর।'

Operation Sindoor: গম্ভীর, বীরুর সুরেই সুর মেলালেন রায়না

সুরেশ রায়না

শেষ আপডেট: 7 May 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় মারা গিয়েছিলেন ২৬ জন। অভিযোগের আঙুল ওঠে পাকিস্তানের দিকে। তারপরই একাধিক বৈঠক হয় দিল্লিতে। প্রত্যাঘাত চেয়েছিল দেশবাসী। সেনাবাহিনীর তিন বিভাগকে পহেলগামের ঘটনার বদলা নিতে যেকোনও রকম অভিযানের সম্পূর্ণ স্বাধীনতা দেয় কেন্দ্র। ঘটনার ১৫ দিনের মাথায় সেই হামলার বদলা নিল ভারত। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) সন্ত্রাসবাদী ঘাঁটিতে সার্জিকাল স্ট্রাইক চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল জইশের হেডকোয়ার্টার ও মাদ্রাসা। ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) ক্ষতবিক্ষত পাকিস্তান। সূত্রের খবর, এই হামলায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৬০।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই হামলায় মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার একাধিক কম্যান্ডার, প্রশিক্ষক ও নেতার। গুরুতর আহত মাসুদের ভাই ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের হামলায় নিহতদের মধ্যে রয়েছে রউফের ছেলে হুজাইফাও।

ভারত উপযুক্ত জবাব দিয়েছে বলে মনে করছে গোটা দেশ। ভারতের এই প্রতিশোধমূলক পদক্ষেপ দেখে উৎসাহিত দেশের ক্রিকেটাররাও। টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন। পাশাপাশি বীরেন্দ্র সেহওয়াগ এবং কিংবদন্তি শচীন তেন্ডুলকরও এই বিষয়ে পোস্ট করেছেন।

গম্ভীর টুইট করে অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছিলেন 'জয় হিন্দ'। ইতিমধ্যে, রায়নাও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি 'অপারেশন সিঁদুর'-এর ছবিও শেয়ার করেছেন এবং লিখেছেন 'জয় হিন্দ'

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও টুইট করে লিখেছেন, 'ধর্মো রক্ষতি রক্ষিতঃ। জয় হিন্দ আর্মি।' এর অর্থ হল যে ধর্ম রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে।

পরে রায়না আরও দু'টি ছবি শেয়ার করেন। ইতিমধ্যে, তেন্ডুলকর ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছেন। এই পোস্টে লেখা আছে, 'ঐক্যে নির্ভীক, শক্তিতে অসীম, ভারতের ঢাল হল দেশের জনগণ। এই পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। আমরা একটা দল! জয় হিন্দ #অপারেশন সিন্দুর।' শচীনও ক্যাপশনে 'জয় হিন্দ' লিখেছেন।


```