Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মেসি জাদুকর, ওর সঙ্গে রোনাল্ডোর তুলনাই চলে না’, বোমা ফাটালেন একদা সতীর্থ দি মারিয়া

ভাল ফুটবলার। কিন্তু জন্মেছেন ভুল জমানায়। এমন জমানা যেখানে এক জাদুকর ফুটবলের ময়দান রাজ করেছেন। তা ছাড়া তথ্যও তো তাই-ই বলে। একজনের দখলে পাঁচটি ব্যালন ডি’অর, অন্যজন জিতেছেন আটটি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বঘোষিত শ্রেষ্ঠত্বের তত্ত্বকে নস্যাৎ করে এভাবেই মেসিকে সেরা বলে বেছে নিলেন অ্যাঞ্জেল দি মারিয়া।

‘মেসি জাদুকর, ওর সঙ্গে রোনাল্ডোর তুলনাই চলে না’, বোমা ফাটালেন একদা সতীর্থ দি মারিয়া

দি মারিয়া-রোনাল্ডো-মেসি

শেষ আপডেট: 14 February 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: ভাল ফুটবলার। কিন্তু জন্মেছেন ভুল জমানায়। এমন জমানা যেখানে এক জাদুকর ফুটবলের ময়দান রাজ করেছেন। তা ছাড়া তথ্যও তো তাই-ই বলে। একজনের দখলে পাঁচটি ব্যালন ডি’অর, অন্যজন জিতেছেন আটটি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বঘোষিত শ্রেষ্ঠত্বের তত্ত্বকে নস্যাৎ করে এভাবেই মেসিকে সেরা বলে বেছে নিলেন অ্যাঞ্জেল দি মারিয়া।

উল্লেখ্য, মেসি ও রোনাল্ডো দুজনের সঙ্গেই ফুটবল খেলেছেন এই আর্জেন্তিনীয় তারকা। প্রথম জন তো ছেলেবেলার বন্ধু। একসঙ্গে বেড়ে উঠেছেন, খেলেছেন যুব দলে। অন্যদিকে ২০১০-১৪ সাল পর্যন্ত রিয়ালে রোনাল্ডোর সঙ্গী ছিলেন দি মারিয়া। একজন বাম উইং অন্যজন ডান উইং ধরে ছুটে চলতেন।

সেই স্মৃতিকেই উস্কে তিনি বলেছেন, ‘রোনাল্ডো নিজেকে সেরা এবং সবচেয়ে কমপ্লিট ফুটবলার বলে ঘোষণা করেছে। এতে আমি এতটুকু অবাক হইনি। ও বরাবরই এরকম। রোনাল্ডোর সঙেগ আমি চার বছর কাটিয়েছি। এর আগেও অনেকবার ও এমন দাবি করেছে। আসলে ও জন্মেছে ভুল সময়ে, ভুল যুগে। এমন জমানায়, যখন অন্য একজন জন্ম নিয়েছে, যার হাতে রয়েছে জাদুকরের লাঠি। আর বাস্তব তথ্যও তো এই কথাই বলে। একজনের দখলে পাঁচটি ব্যালন ডি’অর খেতাব, অন্যজনের আটটি!’

শুধু এখানেই থেমে থাকেননি দি মারিয়া। যোগ করেছেন, ‘এ ছাড়াও অনেক ফারাক রয়েছে দুজনের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া একটি, দু’বার কোপা আমেরিকা জেতা আরেকটি কারণ। মেসিকে খেলতে দেখলে মনেই হয় না ফুটবল খেলা কোনও বড় ব্যাপার। মনে হয়, ও নিজের বাড়ির বাগানে ছেলেখেলা করছে। আর এভাবেই একই ধাঁচের গোল একবার, দু’বার নয়, বছরের পর বছর আঠারো, কুড়ি বছর ধরে করে গেছে মেসি।‘

উল্লেখ্য, আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর জাতীয় দল থেকে অবসর নেন দি মারিয়া। যদিও তারপর ক্লাব স্তরে খেলে চলেছেন তিনি। আপাতত পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে মাঠে নামেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার।


```