Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওল্ড ইজ গোল্ড! বোপান্নার সঙ্গে ‘জুটি’ বেঁধে জকোভিচের বড় স্বপ্ন

টেনিসে সিঙ্গলসে জকোভিচ যেমন একনম্বর তারকা, তেমনি বোপান্নাও ডাবলসে শীর্ষ বাছাই। দুই ফার্স্ট বয়ই অভিজ্ঞ, তরুণদের দশ গোল দিয়ে এগিয়ে চলেছেন। জকোভিচের নামের পাশে ২৪টি গ্র্যান্ডস্লাম খেতাব।

ওল্ড ইজ গোল্ড! বোপান্নার সঙ্গে ‘জুটি’ বেঁধে জকোভিচের বড় স্বপ্ন

শেষ আপডেট: 9 April 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো: দুই টেনিস মহাতারকার মিলিত বয়স সংখ্যা যোগ করলে হবে ৮০। নোভাক জকোভিচের বয়স ৩৬, আর রোহন বোপান্নার ৪৪। দু’জনের সাক্ষাৎ মন্টেকার্লো টেনিস আসরে। একে অপরের সঙ্গে কথা বললেন।

টেনিসে সিঙ্গলসে জকোভিচ যেমন একনম্বর তারকা, তেমনি বোপান্নাও ডাবলসে শীর্ষ বাছাই। দুই ফার্স্ট বয়ই অভিজ্ঞ, তরুণদের দশ গোল দিয়ে এগিয়ে চলেছেন। জকোভিচের নামের পাশে ২৪টি গ্র্যান্ডস্লাম খেতাব। প্রতি টুর্নামেন্টের সাক্ষর রাখছেন বড় কিছুর।

রোহনও তাই, এই ভারতীয় টেনিস কিংবদন্তির সাধনা, তাঁর শ্রম, ইচ্ছেশক্তি বাকিদের কাছে প্রেরণা। দুই তারকা একে অপরের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। রোহন যেমন বলেছেন, জোকার আমার থেকে বয়সে ছোট হলেও আমার অন্যতম প্রেরণা। ওঁর মধ্যে যে জয়ের তাগিদ রয়েছে, তা তরুণ ক্রীড়াবিদরা মেনে চললে সফল হতে পারে। জোকার সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা।

সার্বিয়ান তারকা টেনিসের সাম্প্রতিক সম্রাট আবার এও বলছেন, রোহনকে আমি দেখেছি কীভাবে জিমে ঘণ্টার পর ঘণ্টা ধরে নিজেকে ফিট রাখছে। টেনিসের সর্বোচ্চ আসরে এখনও নিজেকে প্রমাণ করছে, সেটাই তো আসল বিষয়।

ওল্ড ইজ গোল্ড বলে একটি কথা চালু রয়েছে। সেটাই জকোভিচ বলেছেন একটু অন্যভাবে। সার্বিয়ান মহাতারকার বক্তব্য, আমি ও রোহন দু’জনেই ওল্ড, কিন্তু গোল্ডও। আমাদের বয়স হতে পারে, কিন্তু আমরা এখনও সোনা।

দুই অভিজ্ঞ টেনিস তারকা ভারতে এবং সার্বিয়ায় যৌথভাবে টেনিস নিয়ে কিছু করতে চান। জোকারই (জকোভিচকে এই নামে ডাকা হয় টেনিস দুনিয়ায়) বলেছেন, দু’জনে মিলে কিছু একটা করার চেষ্টা রয়েছে।

রোহন বলেছেন, জীবন থেকে অনেক কিছু শিখেছি। টেনিসও অনেককিছু শিখিয়েছে, তবে এটাও বলতে পারি, অভিজ্ঞতাই সবসময় জেতে। জকোভিচও এই বিষয়ে সহমত। বলেছেন, ‘‘আমি দ্রুত ভারতে আসছি। ওই দেশে দু’জনে মিলে টেনিস খেলব, আরও অনেককিছু দেখার ও টেনিস নিয়ে করারও রয়েছে।’’    


```