Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রোহিত কিংবা বিরাট নন, অলরাউন্ডারদের জন্যই ভারত অপ্রতিরোধ্য, বিশ্লেষণ পন্টিংয়ের

চ্যাম্পিয়ন হওয়ার পথে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে টিম ইন্ডিয়া। দুবাইয়ের সেই সেমিফাইনালের অন্যতম কাণ্ডারী বিরাট কোহলি হলেও অন্তিম লগ্নে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হার্দিক পান্ডিয়া।

রোহিত কিংবা বিরাট নন, অলরাউন্ডারদের জন্যই ভারত অপ্রতিরোধ্য, বিশ্লেষণ পন্টিংয়ের

শেষ আপডেট: 14 March 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মা কিংবা যুবরাজ সিং নন। চ্যাম্পিয়িন্স ট্রফিতে ভারতকে জেতাল তাদের অলরাউন্ডাররাই। মত রিকি পন্টিংয়ের। সম্প্রতি আইসিসির ওয়েবসাইটকে দেওয়া একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। 

চ্যাম্পিয়ন হওয়ার পথে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে টিম ইন্ডিয়া। দুবাইয়ের সেই সেমিফাইনালের অন্যতম কাণ্ডারী বিরাট কোহলি হলেও অন্তিম লগ্নে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হার্দিক পান্ডিয়া। বল হাতেও অজিদের আটকে রাখেন অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজারা। এই তিন ক্রিকেটার ভারতীয় দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর পাশাপাশি বোলিং ইউনিটকেও ধারালো করে তুলেছে বলে মন্তব্য করেন পন্টিং৷ 

প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক বলেন, ‘টুর্নামেন্টের আগাগোড়া ভারতের অলরাউন্ডাররা ধারাবাহিকতা দেখিয়েছে। জাদেজা, অক্ষর প্যাটেল আর হার্দিক পান্ডিয়া অসাধারণ খেলেছে। প্রতিযোগিতার শুরু থেকেই আমি বলেছিলাম, ভারতকে হারানো মুশকিল হতে চলেছে। এর কারণ তাদের সামগ্রিক ভারসাম্য এবং তারুণ্য ও অভিজ্ঞতার চমৎকার মিশেল। ফাইনালেও অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিল এবং টিম জয় হাসিল করল।’

এরপরই পন্টিং আলাদা করে অলরাউন্ডারের প্রসঙ্গটি তুলে ধরেন। তাঁর জমানায় অ্যান্ড্রু সাইমন্ডস, ড্যারেন লেম্যান, মাইকেল বেভান, ড্যামিয়ান মার্টিংয়ের মতো অলরাউন্ডারদের পেয়েছিলেন অজি অধিনায়ক। ফলে দলে তাঁদের গুরুত্ব কতটা, তা ভালভাবে জানেন। সেই কারণে পন্টিংয়ের বিশ্লেষণ, ‘ভারতীয় দলের ভারসাম্য দারুণ। আর এর কারণ ওদের হাতে প্রচুর অলরাউন্ডার রয়েছে। হার্দিকের পাশাপাশি অক্ষর প্যাটেলও ভাল খেলছে। যাকে অর্ডারে উপরের দিকে তুলে আনা হচ্ছে বাঁ-হাতি ব্যাটিংকে কাজে লাগানোর উদ্দেশ্যে। পাশাপাশি রয়েছে জাদেজাও৷ সবমিলিয়ে টিম ইন্ডিয়া ছন্দে থাকা দল।’

সবকিছু ভাল হলেও ভারতীয় বাহিনী যে নিখুঁত, সেটা মেনে নিচ্ছেন না পন্টিং৷ বিশেষ করে তাদের বোলিং বিভাগের পেস ইউনিট জসপ্রীত বুমরাহ না থাকার কারণে দুর্বল ছিল৷ কিন্তু শেষমেশ স্পিনাররাই আসল অস্ত্র হয়ে ওঠায় কোনও সমস্যা হয়নি বলে মনে করেন তিনি। 

তাঁর বক্তব্যে হার্দিক আর অক্ষরের নাম আলাদা করে নিয়েছেন পন্টিং৷ হার্দিক নতুন বল হাতে শুরুর ওভারগুলো করে ফেলায় পাওয়ার প্লে-তে স্পিনারদের উপর চাপ কমেছে৷ অন্যদিকে অক্ষর প্যাটেল টুর্নামেন্ট জুড়ে নিখুঁত লাইন-লেন্থে বল করে ধারাবাহিকতা বজায় রেখেছে। তা ছাড়া ব্যাট হাতেও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দেওয়ায় নীচে নামা রাহুল, পান্ডিয়া কিংবা জাদেজারা সেভাবে চাপের মুখেও পড়েনি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তুরুপের তাস ভারতের অলরাউন্ডার ব্রিগেড। অকপট পন্টিং।


```