Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহালি স্টেডিয়াম অতীত, আইপিএলে বদলে গেল প্রীতি জিন্টার দলের ঠিকানা

প্রীতি জিন্টার দল তাদের হোম ম্যাচ খেলবে মুলানপুর স্টেডিয়ামে। এই স্টেডিয়ামকে আন্তর্জাতিকমানের মতো গড়ে তোলা হয়েছে।

মোহালি স্টেডিয়াম অতীত, আইপিএলে বদলে গেল প্রীতি জিন্টার দলের ঠিকানা

শেষ আপডেট: 27 February 2024 18:51

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট থেকে মোহালি স্টেডিয়াম অতীত হয়ে গেল। মোহালি মানে ছিল আইএস বিন্দ্রার মতো বিসিসিআইয়ের ডাকাবুকো কর্তার খাসতালুক। সেই মোহালিতে ভারতীয় ক্রিকেটের বহু মণিমানিক্য রয়েছে।

গত বিশ্বকাপ ক্রিকেটে মোহালিতে কোনও ম্যাচ দেওয়া হয়নি। বরং হয়েছিল চন্ডীগড়ে সেক্টর ১৬ স্টেডিয়ামে। এবার আইপিএলে পাঞ্জাব কিংসের ম্যাচ হবে অন্যত্র। আইপিএলে ২৩ মার্চ পাঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেদিনই আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়ামের উদ্বোধন হবে।

প্রীতি জিন্টার দল তাদের হোম ম্যাচ খেলবে মুলানপুর স্টেডিয়ামে। এই স্টেডিয়ামকে আন্তর্জাতিকমানের মতো গড়ে তোলা হয়েছে। ঘরোয়া ক্রিকেটের বেশকিছু ম্যাচ ইতিমধ্যেই হয়েছে এই মাঠে। এবার আইপিএলের ম্যাচ হবে সাড়ম্বরে।

পাঞ্জাবের দলের ঘরের মাঠ এবার থেকে এটাই। যেটি চন্ডীগড় শহর থেকে খানিকটা দূরেই। মোট ৩৩ হাজার দর্শকধারণ ক্ষমতা রয়েছে। মোহালির মহারাজা যাদবেন্দ্রসিংহ স্টেডিয়ামের সবটা আমূল বদলে ফেলা হয়েছে। মাঠে যাতে জল না জমে, তার জন্য জলনিকাষী ব্যবস্থা অত্যন্ত ভাল করা হয়েছে। বৃষ্টির পরেও

খেলা শুরু করে ফেলা যাবে অত্যন্ত কম সময়ের মধ্যে। দুটি ড্রেসিংরুম করা হয়েছে আধুনিকমানের, সেইসঙ্গে রয়েছে জিমন্যাসিয়ামও।  মোহালির মাঠে ছিল একটা ঐতিহ্য। মোহালির মাঠে টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরি ছিল। সেইসব অতীত। এবার পাঞ্জাবের দল খেলবে নয়া ঠিকানায়। 


```