Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পাঁচতারা হোটেলের খাবার নয়, পার্কসার্কাসের বিরিয়ানিতে মন মজেছে বাবরদের

শহরে এসে উঠেছেন বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে। কিন্তু হোটেলের খাবার নয়, তারা ভাল বিরিয়ানির জন্য অনলাইন অর্ডার দেন।

পাঁচতারা হোটেলের খাবার নয়, পার্কসার্কাসের বিরিয়ানিতে মন মজেছে বাবরদের

শেষ আপডেট: 29 October 2023 20:02

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে থাকার সময় পাকিস্তান দল সেখানকার বিরিয়ানির স্বাদ নিয়েছে প্রাণ ভরে। এবার কলকাতায় শনিবার সন্ধ্যায় আসার পরে তারা খোঁজ করছিলেন ভাল বিরিয়ানির। সেইমতোই পেয়েও গেলেন সেই খাবারের। পার্কসার্কাসের জিশান থেকে গেল পাক ক্রিকেটারদের জন্য বিরিয়ানির প্যাকেট।

চলতি বিশ্বকাপে পারফরম্যান্স ভাল নয় পাকিস্তানের। টানা ম্যাচ হারছে। কার্যত বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। মঙ্গলবার তার মধ্যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে ইডেনে।

সেই লক্ষ্যেই শনিবার লক্ষ্মীপুজোর দিন কলকাতায় এসেছেন বারব, শাহিন আফ্রিদিরা। তাঁদের ফর্ম নিয়ে বিতর্ক চলছে। যদিও কলকাতায় এসে তাঁদের আতিথেয়তার কোনও ত্রুটি নেই। বরং দমদম বিমানবন্দরে নামামাত্রই ক্রিকেটারদের দেওয়া হয়েছে কেক, মিষ্টি দই ও সন্দেশ।

শহরে এসে উঠেছেন বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে। কিন্তু হোটেলের খাবার নয়, তারা ভাল বিরিয়ানির জন্য অনলাইন অর্ডার দেন। পার্কসার্কাসের নামী হোটেল থেকে ক্রিকেটারদের জন্য পার্সেল করে যায় বিরিয়ানি। সেটি ভাল করে পরীক্ষা করে তারপর দেওয়া হয় ক্রিকেটারদের।

এর আগে বাবররা ভারতের যে শহরে গিয়েছেন, তাঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন এ দেশের মানুষ। এবারও কলকাতায় আসার পর থেকে পাক ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এদিন তাদের ঐচ্ছিক অনুশীলন ছিল। কিছু ক্রিকেটার ইডেনে দুপুরে গিয়েছিলেন গা ঘামাতে। বাকি দল হোটেলেই ছিল। রাতে তাদের টিম মিটিংও হবে পরের ম্যাচের জন্য।


```