Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: মাঠে নামার পর নোখিয়াকে ব্যাট বদলাতে বললেন আম্পায়ার, ম্যাচ শেষে জানা গেল আসল কারণ

কেকেআর ইনিংসের ১৬তম ওভারে নোখিয়াকে তলব করেন মাঠের আম্পায়ার। মেপে দেখেন ব্যাটের আকার-আয়তন। এর জেরে বেশ কিছুক্ষণ খেলা থমকে থাকে।

IPL 2025: মাঠে নামার পর নোখিয়াকে ব্যাট বদলাতে বললেন আম্পায়ার, ম্যাচ শেষে জানা গেল আসল কারণ

আনরিখ নোখিয়া

শেষ আপডেট: 16 April 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: একই ম্যাচে আম্পায়ারের নির্দেশে দু'বার ব্যাট বদলাতে হল দু'জন ক্রিকেটারকে৷ প্রথম জন সুনীল নারিন। দ্বিতীয় জন আনরিখ নোখিয়া। নির্ধারিত দৈর্ঘ্য-প্রস্থ মাপা ব্যাট হাতে মাঠে না নামা নিয়ে ঘনিয়েছে বিতর্ক৷ চর্চা শুরু হয়েছে, কেন নিয়মবহির্ভূত বড় ব্যাট নিয়ে খেলতে নামলেন দুজন ক্রিকেটার? তার উপর ইনিংসের শুরুতে দলেরই একজনকে সতর্ক করা হল দেখেও কেন একই ভুল দ্বিতীয়বার করলেন আরেক খেলোয়াড়?

কেকেআর ইনিংসের ১৬তম ওভারে নোখিয়াকে তলব করেন মাঠের আম্পায়ার। মেপে দেখেন ব্যাটের আকার-আয়তন। এর জেরে বেশ কিছুক্ষণ খেলা থমকে থাকে। পরিবর্ত ফিল্ডার রহমানুল্লাহ গুরবাজ ঠিকঠাক ব্যাট নিয়ে মাঠে নামেন। তারপর খেলা শুরু হয়৷

যদিও নোখিয়া সেই ব্যাট কাজে লাগাতে পারেননি। আন্দ্রে রাসেল বোল্ড হওয়ার ফলে দল অল আউট হয়ে যায়। তখন  নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার৷

এমনিতে ম্যাচের শুরুতে খেলোয়াড়দের ব্যাট মাপা হয়৷ যদিও চলতি আইপিএলে এর ব্যত্যয় ঘটেছে৷ মাঠের আম্পায়ার ব্যাটসম্যান নামার পর ব্যাটের আকার-আয়তন মেপে দেখছেন। রাজস্থান বনাম বেঙ্গালুরু, দিল্লি বনান মুম্বই ম্যাচে এই দৃশ্য দেখা গিয়েছে৷

আইপিএলের ব্যাটের আকার-ওজন নিয়ে বাঁধাধরা নিয়ম রয়েছে। সেই মোতাবেক ব্যাটের মুখ সর্বোচ্চ ১০.৭৯ সেমি চওড়া হতে পারে। ব্লেড হতে পারে সবচেয়ে বেশি ৬.৭ সেমি পুরু। একই ভাবে ব্যাটের ধার অবশ্যই হতে হয় ৪ সেমি চওড়া। আর মোট দৈর্ঘ্য ৯৬.৪ সেমির বেশি হতে পারে না৷


```