Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কার্তিক ও রাসেলের বিতর্ক ওড়ালেন নাইটদের মেন্টর

দ্য ওয়াল ব্যুরো : তাঁদের দুইজনের মধ্যে সম্পর্ক ঘিরে নানা গুঞ্জন রটেছিল। বলা হয়, দলের নেতা দীনেশ কার্তিকের সঙ্গে আন্দ্রে রাসেলের সম্পর্ক ভাল নয়। তার কারণে কেকেআর দলের পারফরম্যান্সের অবনতি ঘটেছে। সেই জন্যই আইপিএলের গত আসরে খুব একটা সুবিধা করত

কার্তিক ও রাসেলের বিতর্ক ওড়ালেন নাইটদের মেন্টর

শেষ আপডেট: 14 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : তাঁদের দুইজনের মধ্যে সম্পর্ক ঘিরে নানা গুঞ্জন রটেছিল। বলা হয়, দলের নেতা দীনেশ কার্তিকের সঙ্গে আন্দ্রে রাসেলের সম্পর্ক ভাল নয়। তার কারণে কেকেআর দলের পারফরম্যান্সের অবনতি ঘটেছে। সেই জন্যই আইপিএলের গত আসরে খুব একটা সুবিধা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। দুইবারের চ্যাম্পিয়নরা প্লে-অফেও নাম লেখাতে পারেনি। দলের মধ্যে যদি অধিনায়কের সঙ্গে সেরা তারকারই রেষারেষি থাকে, তবে মাঠের পারফরম্যান্সে তার প্রভাব পড়তে বাধ্য। অনেকেই মনে করেন, কেকেআর মূলত অন্তর্কলহের কারণেই গতবার সাফল্য পায়নি। আন্দ্রে রাসেলের সঙ্গে কার্তিকের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে গতবার একটি ম্যাচের প্রেস কনফারেন্সের পর। যেখানে ক্যারিবীয় অলরাউন্ডার ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁকে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে পাঠানোয়। এরপর থেকে রাসেল-কার্তিক দ্বন্দ্ব নিয়ে অনেক কথা হয়েছে। এবার বিদেশের মাঠে আইপিএলের আসর। দলে এবারও অধিনায়ক দীনেশ কার্তিক। আন্দ্রে রাসেলও আছেন কেকেআর শিবিরে। তা হলে কী এবারও সেই একই সমস্যা ঘটবে? আবারও ছায়াযুদ্ধ দেখতে হবে বাকিদের? কেকেআরের নতুন মেন্টর অস্ট্রেলিয়ার প্রাক্তন নামী ব্যাটসম্যান ডেভিড হাসি দুশ্চিন্তার কিছু দেখছেন না। তাঁর বরং দাবি, রাসেল আর কার্তিকের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এখন। আর দলের অধিনায়কের ওপর সবার আস্থা আছে বলেই জানালেন তিনি। ডেভিড হাসি আরও জানিয়েছেন, ‘‘এখানে কোনও দ্বন্দ্ব বা অন্য কিছু নেই। আসলে আমার মনে হয় এখানে বরং দারুণ একটা সম্পর্ক আছে। তারা খুবই ঘনিষ্ঠ। দল হিসেবে যেটা আমাদের জন্য দারুণ ব্যাপার।’’ কার্তিকের নেতৃত্ব নিয়েও উচ্ছ্বসিত নাইটদের নয়া মেন্টর। হাসি বলেছেন, ‘‘কার্তিক খুবই অকপট ও সরল মানুষ। সে সতীর্থদের কাজে সাহায্য করে আপ্রাণ। নেতৃত্বের এটা একটা ভাল গুণ। হয়তো তাঁকে মাঝেমধ্যে কঠিন হতে হয়, কিন্তু সেটি ভালর জন্যই। দীনেশ খেলাটির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে, তাই ওর এই আচরণ দেখা যায়। যদিও এখানে মাথা গরমের কিছু নেই, আবার কারোর প্রতি তাঁর ক্রোধও নেই। এটুকু বলতে পারি, দলে এসব সমস্যা একেবারেই নেই।’’

```