Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহনবাগান তাঁবুতে কখনই পানশালা নয়, বৈঠকে সিদ্ধান্ত, ক্লাবে ট্রফি ফেরানোর আর্জি সচিবের

মোহনবাগান এখন ট্রফি জিতলেই সেটি চলে যায় মোমিনপুরের আরপিএসজি গ্রুপের বাড়িতে, যেখানে থাকেন সিইএসসি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই বাড়িতে আবার সাধারণের প্রবেশ নেই।

মোহনবাগান তাঁবুতে কখনই পানশালা নয়, বৈঠকে সিদ্ধান্ত, ক্লাবে ট্রফি ফেরানোর আর্জি সচিবের

শেষ আপডেট: 17 February 2024 23:00

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল ক্লাবে পানশালা চালু রয়েছে গত একবছর। সদস্য-সমর্থকদের যাতায়াতও রয়েছে। একই দাবি মেনে মোহনবাগান ক্লাবেও সেটি করার কথা তুলেছিলেন বেশকিছু সমর্থক। কিন্তু শনিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনওভাবেই বার বা পানশালা চালু হবে না। কারণ মোহনবাগান এক শতাব্দিপ্রাচীন প্রতিষ্ঠান। এই ক্লাবকে জাতীয় ক্লাবের মর্যাদা দেওয়া হয়েছে।

সবথেকে বড় কথা, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, এটা আমাদের ক্লাবের সংস্কৃতির বিরুদ্ধে, এখানে পানশালার প্রয়োজন নেই।

আরও একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। মোহনবাগান এখন ট্রফি জিতলেই সেটি চলে যায় মোমিনপুরের আরপিএসজি গ্রুপের বাড়িতে, যেখানে থাকেন সিইএসসি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই বাড়িতে আবার সাধারণের প্রবেশ নেই। যার ফলে ক্লাবের জেতা ট্রফি দেখার সুযোগ হারাচ্ছেন সমর্থকরা। তাই এদিন সভায় সচিবের কাছে এই অনুরোধ করা হয় যাতে ওই ট্রফিগুলি তাঁবুতে ফিরে আসে।

জবাবে মোহন সচিব জানিয়েছেন, এটা আমরাও ভেবেছি, তাই আমরা বিশেষভাবে এই নিয়ে অনুরোধ করব সঞ্জীব গোয়েঙ্কাকে। উনি নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করবেন।   


```