Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলে উঠে যাচ্ছে এশীয় কোটা! বদল হচ্ছে বেতন কাঠামোরও

আগামীবার থেকে এশীয় কোটা তুলে দিচ্ছে ফেডারেশন। এদিন দিল্লিতে এক বৈঠকে মিলিত হয় এআইএফএফ-র ফুটবল পরামর্শদাতা কমিটি। তারা সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে এশীয় কোটা পালন করার দরকার নেই।

আইএসএলে উঠে যাচ্ছে এশীয় কোটা! বদল হচ্ছে বেতন কাঠামোরও

মোহনবাগানের এশীয় কোটার তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস।

শেষ আপডেট: 20 May 2024 19:20

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের দশ দলের এশীয় কোটা থাকা বাধ্যতামূলক ছিল। ছয় বিদেশির মধ্যে একজন বা একাধিক এশীয় কোটার ফুটবলার রাখত দলগুলি। মোহনবাগানে যেমন রয়েছেন অস্ট্রেলিয়ার দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, ব্যান্ডন হ্যামিলরা। ইস্টবেঙ্গলে যেমন খেলেছেন হিজাজি মাহের।

আগামীবার থেকে এশীয় কোটা তুলে দিচ্ছে ফেডারেশন। এদিন দিল্লিতে এক বৈঠকে মিলিত হয় এআইএফএফ-র ফুটবল পরামর্শদাতা কমিটি। তারা সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে এশীয় কোটা পালন করার দরকার নেই। মোট ছয় বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি করতে পারে ক্লাবগুলি। খেলতে পারবেন চার বিদেশি ফুটবলার। তার মধ্যে একজন এশীয় কোটার ফুটবলার রাখতেই হতো। সেটি বদলে ‘ওপেন’ করে দিচ্ছে ফেডারেশন। এখন আর দলগুলিকে অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, সৌদি আরব, মালয়েশিয়া থেকে ফুটবলার এনে খেলাতে হবে না।

এমনকী সামনের বার ফুটবলারদের বেতন কাঠামোরও বদল হচ্ছে। ফুটবলারদের গ্রেডেশন করে তাঁদের বেতন কাঠামো নিশ্চিত করা হবে। কেউ ইচ্ছে করে নিজের মতো খুশিমতো দর হাঁকাতে পারবে না। এটিও ভারতীয় ফুটবলে একেবারে অভিনব বিষয় হয়ে থাকবে। বিদেশিদের ক্ষেত্রেও একই নিয়ম। অনেক বিদেশির এজেন্টরা দর ঠিক করে সেই থেকে নিজেদের কমিশন রেখে দেন। এবার ফেডারেশন সেই বিষয়ে ফুটবলারদের দর বেঁধে দেবে। এমন নিয়ম বিদেশের ফুটবলে রয়েছে।  

এদিকে, সামনের বার থেকে আইএসএলে খেলতে পারে ১৪টি দল। সেক্ষেত্রে ২০২৬ সাল থেকে আইএসএলে দুটি দলের অবনমন হবে। আই লিগের দুটি দলকে সরাসরি আইএসএলে খেলার ছাড়পত্র দেওয়া হবে। এমনটাই জানা গিয়েছে ফেডারেশন সূত্রে। 


```