Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জিতলো নাইজিরিয়া, বেঁচে থাকল মেসিদের আশা

দ্য ওয়াল ব্যুরো: নাইজিরিয়ার বিরুদ্ধে জিতলেই শেষ ষোলো প্রায় নিশ্চিত হয়ে যেত আইসল্যান্ডের। অন্যদিকে লড়াইয়ে টিকে থাকতে জয় দরকার ছিল 'সুপার ঈগলস'দের। মুসার জোড়া গোলে ম্যাচ জিতে নিজেদের বাঁচিয়ে রাখল নাইজিরিয়া। সঙ্গে বেঁচে থাকল মেসিদের শেষ ষোলোয়

জিতলো নাইজিরিয়া, বেঁচে থাকল মেসিদের আশা

শেষ আপডেট: 22 June 2018 17:25

দ্য ওয়াল ব্যুরো: নাইজিরিয়ার বিরুদ্ধে জিতলেই শেষ ষোলো প্রায় নিশ্চিত হয়ে যেত আইসল্যান্ডের। অন্যদিকে লড়াইয়ে টিকে থাকতে জয় দরকার ছিল 'সুপার ঈগলস'দের। মুসার জোড়া গোলে ম্যাচ জিতে নিজেদের বাঁচিয়ে রাখল নাইজিরিয়া। সঙ্গে বেঁচে থাকল মেসিদের শেষ ষোলোয় যাওয়ার সুযোগও। শুরু থেকেই আক্রমনাত্মক শুরু করে দু'দল। তবে বেশি আক্রমণ করছিল আইসল্যান্ড। ধীরে ধীরে খেলায় ফেরে নাইজিরিয়া। তবে খেলা মূলত আটকে ছিল মাঝমাঠেই। বক্সের মধ্যে গিয়ে খেই হারিয়ে ফেলছিল সব আক্রমণ।  দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ঝড় তোলে নাইজিরিয়া। ফলও মেলে হাতেনাতে। ৪৯ মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে অনেকটা দৌড়ে মাপা ক্রস রাখেন ভিক্টর মোসেস। সেই বল রিসিভ করে দুরন্ত শটে গোল করেন আহমেদ মুসা। ৫৬ মিনিটে এনডিডির দূরপাল্লার শট দারুন বাঁচান হ্যালডরসন। গোল পেয়ে যেন তেল খাওয়া মেশিনের মতো খেলা শুরু করে নাইজিরিয়া। মাঝমাঠে আধিপত্য, একের পর এক আক্রমণ। খেই হারিয়ে ফেলে আইসল্যান্ডের ডিফেন্স। ৭৩ মিনিটে মুসার দুরন্ত শট বাড়ে লেগে ফেরে। এক মিনিট পরেই একক দক্ষতায় ডিফেন্স ও গোলকিপারকে পরাস্ত করে দ্বিতীয় গোল করেন মুসা। নাটকের তখনও অনেক বাকি ছিল। ৭৯ মিনিটের মাথায় ভারে'র ব্যবহারে পেনাল্টি পায় আইসল্যান্ড। কিন্তু সিগার্ডসনের শট বার উচিয়ে চলে যায়। ২-০ ম্যাচ জেতে 'সুপার ঈগলস'রা। এই জয়ের ফলে গ্ৰুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে থাকল তিনটে দল। আইসল্যান্ড ক্রোয়েশিয়াকে হারালে আর নাইজিরিয়া-আর্জেন্টিনা ম্যাচ ড্র হলে সুযোগ থাকবে তাদের। অন্যদিকে আইসল্যান্ড ড্র করলে আর নাইজিরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচে যে জিতবে সে পৌঁছবে পরের রাউন্ডে। এখনও সুযোগ আছে মেসিদের সামনে। নাইজিরিয়াকে হারাতে পারলে মেসিরা পৌঁছে যাবে পরের রাউন্ডে। তাই বলাই যায় যে দিনের ম্যাচে মুসার গোলে বিশ্বকাপের মঞ্চে এখনও বেঁচে রইলেন মেসিরা।

```