Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উঠে দাঁড়ানোর সফর শোনালেন নেইমার

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ শুরু হতে তখন ঠিক ৩০ মিনিট বাকি। ড্রেসিং রুমে ব্রাজিল টিম। ওয়ার্ম আপ করে ম্যাচের জার্সি, সিনগার্ড, বুট পরে তৈরি হচ্ছে সেলেকাওরা। আর ঠিক তখনই নেইমার জুনিয়র টুইট করলেন তাঁর উঠে দাঁড়ানোর ভিডিও। এস্তাদিও ক্যাস্তেলাও স্ট

উঠে দাঁড়ানোর সফর শোনালেন নেইমার

শেষ আপডেট: 18 June 2018 09:44

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ শুরু হতে তখন ঠিক ৩০ মিনিট বাকি। ড্রেসিং রুমে ব্রাজিল টিম। ওয়ার্ম আপ করে ম্যাচের জার্সি, সিনগার্ড, বুট পরে তৈরি হচ্ছে সেলেকাওরা। আর ঠিক তখনই নেইমার জুনিয়র টুইট করলেন তাঁর উঠে দাঁড়ানোর ভিডিও। এস্তাদিও ক্যাস্তেলাও স্টেডিয়াম। কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিল। ২০১৪-র কোয়ার্টার ফাইনাল। হাঁটু নিয়ে নেইমারের শরীরে উঠে পড়লেন জুনিগা। মাটিতে পড়ে ছটফট করছেন নেইমার। তারপর মাঠের সাইড লাইনে দাঁড়ানো মেডিক্যাল টিম একটি অরেঞ্জ রঙের স্ট্রেচার নিয়ে মাঠে এলেন। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেইমার। তারপর মাঠে ফেরা। বার্সার হয়ে দূরন্ত সব গোল। সেসব পেরিয়ে ক্লাব বদল। রেকর্ড মূল্যে বার্সিলোনা ছেড়ে পিএসজি’তে যাওয়া। তারপর আবার বিপর্যয়। চলতি বছরের ফেব্রুয়ারির ২৫ তারিখ। ফরাসী লিগে মার্সেই-এর বিরুদ্ধে আবার চোট। এ বার ভাঙল পা। ৯ সপ্তাহ মাঠের বাইরে নেইমার। জল্পনা তুঙ্গে উঠল। বিশ্বকাপে নেইমারকে পাওয়া যাবে তো। আস্তে আস্তে ক্র্যাচ ছেড়ে উঠে দাঁড়ালেন। জিম করলেন। সাঁতার কাটলেন। তারপর এক দিন বল পায়ে মাঠেও নামলেন। সেরে ওঠার প্রতিটা পর্যায়ই টুইট করে সকলকে জানিয়েছিলেন তিনি। এ বার গত চার বছরের মধ্যে জোড়া বিপর্যয় থেকে নিজের উঠে দাঁড়ানোর গল্প কোলাজ করে ভিডিও পোস্ট করলেন নেইমার। নেইমার উঠে দাঁড়ালেও সেভাবে সোজা হতে পারলনা ব্রাজিল টিম। প্রথম ম্যাচেই আটকে গেল সুইৎজারল্যান্ডের কাছে। এখন দ্বিতীয় ম্যাচ থেকে নিজের মতো ব্রাজিল টিমকেও নেইমার সোজা করে দাঁড় করাতে পারেন কিনা এখন সেটাই দেখার। https://twitter.com/neymarjr/status/1008400737502728194

```