Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আল হিলালের হয়ে অবশেষে গোল নেমারের! ব্রাজিলীয় তারকার দুরন্ত গোলে বিতর্কের অবসান

আল হিলালের হয়ে অবশেষে গোল নেমারের! ব্রাজিলীয় তারকার দুরন্ত গোলে বিতর্কের অবসান

শেষ আপডেট: 4 October 2023 12:55

দ্য ওয়াল ব্যুরো: পিএসজি ছেড়ে সৌদি আরবের দলে নাম লিখিয়ে শুরুটা একেবারেই ভাল হয়নি নেমারের। নানারকম বিতর্কেও জড়িয়েছিলেন। কখনও দলের কোচ, কখনও বিপক্ষের মাঠ নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলার অভিযোগ উঠেছিল ব্রাজিলীয় তারকার বিরুদ্ধে। তবে সেসব বিতর্ককে দূরে সরিয়ে অবশেষে নিজের নতুন ক্লাব আল হিলালের হয়ে প্রথম গোল করলেন নেমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে ৩-০ গোলে জিতল তাঁর দল। এই ম্যাচেই স্কোরশিটে প্রথম নাম তুললেন তিনি। এই গোলের পর দলের সঙ্গে নেমারের সম্পর্ক যে আগের থেকে অনেকটাই সহজ হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না।

আল হিলালের হয়ে মঙ্গলবার পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিলেন নেমার। সেই ম্যাচেই প্রথম গোল পান তিনি। দলের হয়ে বাকি দু’টি গোল করেন আলেকজান্ডার মিত্রোভিচ ও সালেহ আল সেহেরি। আর নেমারের গোলের সঙ্গে সঙ্গে এই মরশুমের এএফসি চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ও ছিনিয়ে নিল আল হিলাল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। দলের সবথেকে বড় তারকা গোল পাওয়ায় উচ্ছ্বসিত সমর্থকরাও। গত কয়েকদিন যাঁরা নেমারের উপর ক্ষুব্ধ হয়েছিলেন, সেখানে ম্যাচ শেষের পর তাঁরাই নেমার-বন্দনায় মাতলেন।

ইরানের নাসাজি মাজান্দারানের বিরুদ্ধে ম্যাচের ১৮ মিনিটেই গোলের খাতা খোলে আল হিলাল। প্রথম গোল আসে স্ট্রাইকার মিত্রোভিচের পা থেকে। এরপর দলের দ্বিতীয় এবং নেমারের প্রথম গোল আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৮ মিনিটে ডি বক্স লাইনের সামনে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন ব্রাজিলের তারকা ফুটবলার। গোলের পর নেইমারের উদযাপনই বুঝিয়ে দিচ্ছিল, কতটা চাপে ছিলেন তিনি। আসলে দলের সেরা অস্ত্র যদি ঠিকমতো কাজ না করে, তাহলে বিপাকে পড়তে হয় সবাইকেই। আর নেমার এই দলের সেরা অস্ত্র। তাই তাঁর জেগে ওঠা যে খুবই গুরুত্বপূর্ণ ছিল, সে কথা অস্বীকার করার জায়গা নেই। আল হিলাল সর্বশেষ গোলটি পায় সংযুক্ত সময়ে। বদলি হিসেবে নেমে ৩-০ ব্যবধান করেন সালেহ আল সেহেরি।


```