
শেষ আপডেট: 25 July 2018 12:53
বিশ্বকাপের সেরা দশ[/caption]
এই তিনজন ছাড়া ফিফার সেরা দশে আছেন ফ্রান্সের গ্রিজম্যান, এমব্যাপে ও ভারানে। বেলজিয়ামের দি ব্রুইনা ও অ্যাজার। ক্রোয়েশিয়ার মাঝমাঠের স্তম্ভ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লুকা মড্রিচ ও রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ইংল্যান্ডের হ্যারি কেন। কিন্তু কোথায় গেলেন নেমার? সেলেকাওদের ওয়ান্ডার কিডের নামই নেই সেরা দশে।
[caption id="attachment_21804" align="aligncenter" width="201"]
নেমার নেই তালিকায়[/caption]
ফুটবল বিশেষজ্ঞদের মতে ক্লাব মরশুমে শুরুটা ভালো করলেও শেষ দিকে চোট পেয়ে প্রায় খেলতেই পারেননি নেমার। বিশ্বকাপে মেসি, রোনাল্ডোর পরে তাঁর উপরেই বাজি ধরেছিলেন সমর্থকেরা। কিন্তু সেখানেও হতাশ করেছেন তিনি। ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার যে গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে তাতে ব্যর্থ হয়েছেন। এমনকী খেলার থেকে বেশি আলোচনা হয়েছে তাঁর অভিনয় প্রতিভা নিয়ে। আর তাই প্রথম দশে জায়গা হয়নি তাঁর।
খেলোয়াড় ছাড়াও বর্ষসেরা ১১ কোচের তালিকাও প্রকাশ করেছে ফিফা। ক্লাব ফুটবলের কোচিংয়ে সাফল্যের জন্য তালিকায় আছেন পেপ গুয়ার্দেওলা ( ম্যাঞ্চেস্টার সিটি ), ইয়ুর্গেন ক্লপ ( লিভারপুল ), আর্নেস্তো ভালভার্দে ( বার্সেলোনা ), জিনেদিন জিদান ( রিয়েল মাদ্রিদ ), দিয়েগো সিমিওনে ( অ্যাতলেটিকো মাদ্রিদ ) ও অ্যালেগ্রি ( জুভেন্টাস )। অন্যদিকে বিশ্বকাপে দেশের হয়ে সাফল্যের জন্য সেই তালিকায় আছেন ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী দিদিয়ের দেশঁ ( ফ্রান্স ), দালিচ ( ক্রোয়েশিয়া ), মার্তিনেজ ( বেলজিয়াম ), গ্যারেথ সাউথগেট ( ইংল্যান্ড ) ও চের্চেসভ ( রাশিয়া )।
কিন্তু বিশ্বকাপের আগে যে দুই কোচকে নিয়ে আলোচনা হয়েছিল সবথেকে বেশি, সেই ব্রাজিলের কোচ তিতে ও আর্জেন্টিনার কোচ জর্জে সাম্পাওলির জায়গা হয়নি এই তালিকায়। স্বাভাবিক বিশ্বকাপের খারাপ পারফরম্যান্স তাঁদের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এমনকী সাম্পাওলিকে তো বরখাস্ত করেছে আর্জেন্টিনা। নেই গত বিশ্বকাপের বিজেতা কোচ জার্মানির জোয়াকিম লো'রও।
ফিফার অন্তর্ভুক্ত সব দেশের কোচ, অধিনায়ক ও একজন করে সাংবাদিক ভোট করতে পারবেন এই নির্বাচনে। এ ছাড়াও ফিফার ওয়েবসাইটে গিয়ে সরাসরি ভোট করতে পারবেন সমর্থকেরাও। তাঁদের ভোটও এই যুদ্ধে সমান গুরুত্বপূর্ণ। কী হতে চলেছে জেতার মাপকাঠি? শুধুই কি ক্লাবের পারফরম্যান্স? নাকি বিশ্বকাপের পারফরম্যান্স? নাকি দুটোর মেলবন্ধন। উঠে আসবে কি নতুন কোনও তারকা। নাকি সেই মেসি, রোনাল্ডোর ব্যক্তিগত ক্যারিশমা হারিয়ে দেবে অন্য সব হিসেবকে? অপেক্ষা আর কয়েকটা দিনের।