Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামনের মরশুমেই ভারতীয় ফুটবলে ভার প্রযুক্তি, দ্য ওয়ালকে জানালেন ফেডারেশন সভাপতি কল্যাণ

বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে কাতারের বিরুদ্ধে জোচ্চুরির শিকার ভারতীয় ফুটবল। কোরিয়ার রেফারি পরিষ্কার অন্যায্য গোল উপহার দিয়েছেন কাতারকে।

সামনের মরশুমেই ভারতীয় ফুটবলে ভার প্রযুক্তি, দ্য ওয়ালকে জানালেন ফেডারেশন সভাপতি কল্যাণ

ওয়ালকে সাক্ষাৎকার দিচ্ছেন কল্যাণ।

শেষ আপডেট: 19 June 2024 18:02

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে কাতারের বিরুদ্ধে জোচ্চুরির শিকার ভারতীয় ফুটবল। কোরিয়ার রেফারি পরিষ্কার অন্যায্য গোল উপহার দিয়েছেন কাতারকে, যে কারণে ভারত লড়াই থেকেই ছিটকে গিয়েছে। ওই ম্যাচে সুনীলহীন ভারত জিতে গেলে ভারত পরের রাউন্ডে যেতে পারত।

কাতারের মাঠে দেখা যায় রেফারি বাইরে চলে যাওয়া একটি বলকে বৈধ সঙ্কেত দিলে তা থেকে গোল করেন বিপক্ষ তারকা। সেইসময় ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু ছাড়াও বাকিরাও প্রতিবাদ জানান। মাঠে নেমে যান কোচ থেকে শুরু করে দলের রিজার্ভ ফুটবলাররাও। তারপরেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি রেফারি।

কেন বিশ্বকাপের বাছাই পর্বে ভার প্রযুক্তি নেই, সেই নিয়েও সমানে কথা হচ্ছে। ভার প্রযুক্তি থাকলে ওই গোল পরিষ্কার বাতিল হয়। রেফারির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সভাপতি কল্যাণ চৌবে এএফসি ছাড়াও বিষয়টি নিয়ে ফিফার দ্বারস্থ হয়েছে। তিনি বলেছেন, এই নিয়ে শেষপর্যন্ত যাবেন।

তারমধ্যেই ‘দ্য ওয়াল’কে একান্ত সাক্ষাৎকারে কল্যাণ জানিয়ে দিয়েছেন, ভারতেই সামনের মরশুমে আইএসএল থেকে শুরু করে আই লিগ, ডুরান্ড কাপ সর্বত্রই ভার প্রযুক্তি (ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি) ব্যবহার করা হতে পারে। এই বিশেষ প্রযুক্তিতে অত্যাধুনিক ছয়টি ক্যামেরা ব্যবহার করতে হয়, তারজন্য অনেক অর্থের প্রয়োজন।

ফেডারেশন সভাপতি ইঙ্গিত দিয়েছেন, ওই অর্থের ব্যবস্থা করেই সম্ভাব্যভাবে ওই প্রযুক্তি আনা হবে। কারণ বহুদিন ধরেই ভারতীয় ফুটবলে হতশ্রী ও উদ্দেশ্যপ্রণোদিত রেফারিং নিয়ে অভিযোগ ওঠে। সেই নিয়ে বড় ক্লাবগুলি বারবার অভিযোগ জানায়। সেই বিতর্কের নিরসন ঘটাতেই ফেডারেশন এই বিষয়ে উদ্যোগী হয়ে উঠেছে। ওই প্রযুক্তি ব্যবহার করা হলে ভিডিওর মাধ্যমে রেফারি নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবেন। 

ফেডারেশন ওই ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে তদন্তের দাবিও তুলেছে। এমনকী ক্ষতিপূরণও চেয়েছে। কর্তাদের মনে হয়েছে, রেফারি কাতার ম্যাচে ‘বিক্রি’ হয়ে গিয়েছিলেন।   


```