Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চ্যাম্পিয়ন ডান্স, শ্যাম্পেনের ফোয়ারায় ক্যারিবিয়ন জয়ের উৎসব শাহরুখের নাইটদের

দ্য ওয়াল ব্যুরো: ত্রিনিদাদ ও টোব্যাগোর স্যার ব্রায়ান চার্লস লারা স্টেডিয়ামে তখন রাত নেমেছে। কিন্তু আকাশ জুড়ে আলোর রোশনাই। মাঠের ও মাঠের বাইরের উচ্ছ্বাসে কোনও খামতি নেই। দল তৃতীয় বারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয় করেছে বলে কথা। সেলিব্র

চ্যাম্পিয়ন ডান্স, শ্যাম্পেনের ফোয়ারায় ক্যারিবিয়ন জয়ের উৎসব শাহরুখের নাইটদের

শেষ আপডেট: 17 September 2018 11:32

দ্য ওয়াল ব্যুরো: ত্রিনিদাদ ও টোব্যাগোর স্যার ব্রায়ান চার্লস লারা স্টেডিয়ামে তখন রাত নেমেছে। কিন্তু আকাশ জুড়ে আলোর রোশনাই। মাঠের ও মাঠের বাইরের উচ্ছ্বাসে কোনও খামতি নেই। দল তৃতীয় বারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয় করেছে বলে কথা। সেলিব্রেশন তো হবে রাতভর। এই নিয়ে তৃতীয় বারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ঘরে তুলল ডোয়েন ব্র্যাভোর দল। সেইসঙ্গে পরপর দুবার চ্যাম্পিয়ন হলো ত্রিনব্যাগো নাইট রাইডার্স। তবুও তো গত বার কেভন কুপারের বিধ্বংসী ইনিংসে হারা ম্যাচ জিতেছিলেন ব্র্যাভোরা। রবিবার ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৮ উইকেটে জয় তুলে নিল নাইট ব্রিগেড। https://twitter.com/TKRiders/status/1041560192704344064 ফাইনালে প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে একবারের জন্যও মাথা তুলতে দেয়নি নাইটদের বোলিং। ইনিংসের প্রথম বলেই ক্যামেরন ডেলপোর্টকে বোল্ড করেন আলি খান। সেই শুরু। লুক রঙ্কি কিছুটা চেষ্টা করলেও ৪৪ রান করে আউট হন। মাঝে জেসন মহম্মদ ও শেষদিকে শেপার্ড এবং এমরিট মিলে গায়ানার রান নিয়ে যান ৯ উইকেটে ১৪৭ রানে। নাইটদের হয়ে ব্রাভো দুটি উইকেট পেয়েছেন৷ দলের আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার খ্যারি পিয়েরি ২৯ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন৷ একটি করে উইকেট পেয়েছেন আলি খান, সুনীল নারিন ও ফাওয়াদ আহমেদ৷ https://twitter.com/TKRiders/status/1041534548440301574 জবাবে ১৪৮ রান তাড়া করতে নেমে ম্যাককুলাম-রামদিনের ৫২ রানের পার্টনারশিপের ভর করে শুরুটা দারুণ করে নাইট ব্রিগেড৷ কিউয়ি ক্রিকেটার ম্যাককুলাম ৩৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৯ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিউজিল্যন্ডের ব্যাটসম্যান কলিন মুনরো৷ মাত্র দু’উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় নাইটরা৷ https://twitter.com/TKRiders/status/1041520480186847232 ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেননি দলের মালিক শাহরুখ খান। কিন্তু দল জেতার পর নিজের টুইটারে দলকে শুভেচ্ছা জানিয়েছেন কিং খান। টুইটে বলিউডের বাদশাহ লিখেছেন, ‘দলের জয়ের দিনে পাশে থাকতে পারলে ভাল লাগত৷ ছেলেরা দারুণ খেলেছে৷ সেলিব্রেশনটা তোলা রইল৷’ https://twitter.com/iamsrk/status/1041513742482194432

```