Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

তিরন্দাজিতে আশা বাড়ছে, কাজাখাস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অতনু-প্রবীণ-রাই

দ্য ওয়াল ব্যুরো: তিরন্দাজিতেও ভারতীয় দলের জয়জয়কার। কাজাখাস্তানকে ৬-২ ব্যবধানে হারিয়ে পুরুষদের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে গেলেন অতুন দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই। সোমবারই কোয়ার্টার ফাইনাল খেলবে ভারত। দক্ষিণ কোরিয়ার চ্যালেঞ্জের মুখো

তিরন্দাজিতে আশা বাড়ছে, কাজাখাস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অতনু-প্রবীণ-রাই

শেষ আপডেট: 26 July 2021 03:26

দ্য ওয়াল ব্যুরো: তিরন্দাজিতেও ভারতীয় দলের জয়জয়কার। কাজাখাস্তানকে ৬-২ ব্যবধানে হারিয়ে পুরুষদের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে গেলেন অতুন দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাই। সোমবারই কোয়ার্টার ফাইনাল খেলবে ভারত। দক্ষিণ কোরিয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আজ। লড়াইটাও হাড্ডাহাড্ডি। Tokyo Olympics: India set up quarter-final with Korea in men's archery  after 6-2 win over Kazakhstan - Sports News ম্যাচের প্রথম সেট ৫৫-৫৪ পয়েন্টে জেতে ভারত। দ্বিতীয় সেটও ৫২-৫১ পয়েন্টে জেতেন অতনুরা। তৃতীয় সেট ৫৭-৫৬ পয়েন্টে জেতে কাজাখস্তান। চতুর্থ তথা শেষ সেট ৫৫-৫৪ পয়েন্টের ব্যবধানে জিতে শেষ আটে পৌঁছে যায় ভারত। টোকিও অলিম্পিকে তিরন্দাজি থেকে ভারতের প্রত্যাশা অনেক। তবে শুরুটা এত সুখের হয়নি। র‍্যাঙ্কিং রাউন্ডে অনেকটাই পিছিয়ে ছিলেন ভারতীয় তিরন্দাজরা। মিক্সড ডাবলস বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নেয় বিশ্বের এক নম্বর মহিলা তিরন্দাজ দীপিকা কুমারী ও প্রবীণ যাদবের জুটি। ফলে পুরুষদের দলগত ইভেন্টে নিজেদের দক্ষতা প্রমাণ করা এখন ভারতীয় তিরন্দাজদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

```