Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

টেবল টেনিসেও ছন্দে ফিরছে ভারত, হাড্ডাহাড্ডি লড়াই শেষে পুরুষ সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে শরথ কমল

দ্য ওয়াল ব্যুরো: আরও একটা খুশির খবর। পিছিয়ে পড়েও ছন্দে ফিরল ভারত। ছয় গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পুরুষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ভারতের শরথ কমল। পর্তুগালের থিয়াগো অ্যাপোলোনিয়াকে ৪-২ গেমের ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউ

টেবল টেনিসেও ছন্দে ফিরছে ভারত, হাড্ডাহাড্ডি লড়াই শেষে পুরুষ সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে শরথ কমল

শেষ আপডেট: 26 July 2021 03:55

দ্য ওয়াল ব্যুরো: আরও একটা খুশির খবর। পিছিয়ে পড়েও ছন্দে ফিরল ভারত। ছয় গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পুরুষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন ভারতের শরথ কমল। পর্তুগালের থিয়াগো অ্যাপোলোনিয়াকে ৪-২ গেমের ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস তারকা। তৃতীয় রাউন্ডে শরথ কমলকে চিনের মা লংয়ের মুখোমুখি হতে হবে। চ্যালেঞ্জটা বড়। তবে ভারতের প্রস্তুতিতেও কোনও খামতি নেই। Sharath Kamal, Sutirtha Mukherjee Qualify For Tokyo Olympics শুরুটা অবশ্য ভাল হয়নি। মনিকা বাত্রার সঙ্গে টেবল টেনিসের মিক্সড ইভেন্টে নেমেছিলেন শরথ কমল। কিন্তু ওই ম্যাচ হেরে যায় ভারতীয় জুটি। তাই আজকের ম্যাচে জয় ছিনিয়ে নেওয়াই লক্ষ্য ছিল টেনিস তারকার। পুরুষ সিঙ্গলসের প্রথম গেমে যদিও ২-১১ পয়েন্টে হেরে যান শরথ, তবে দ্বিতীয় গেম থেকেই তিনি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। পর্তুগিজ থিয়াগো অ্যাপোলোনিয়াকে ১১-৮ পয়েন্টে হারিয়ে দেন। তৃতীয় গেমেও ১১-৫ পয়েন্টে জেতেন কমল, চতুর্থ গেমে পর্তুগিজ প্রতিযোগী ফের ৯-১১ পয়েন্টে জিতলেও, এরপর আর প্রতিপক্ষকে ঘুরে দাঁড়াতে দেননি ভারতের টেনিস তারকা। তবে তৃতীয় রাউন্ডে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে শরথ কমলের জন্য। https://twitter.com/Media_SAI/status/1419461232654905351 কেরিয়ারে চতুর্থ অলিম্পিকে নেমেছেন শরথ। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০০৬ সালে কাতারে এশিয়ান গেমসেও ভারতের প্রতিনিধিত্ব করেন শরথ কমল, ওই বছরেই মেলবোর্নে কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করেন। ২০১৮ সালে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে সোনা, রূপো ও ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

```