Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাল আছি, কালকেই ফিরব হোটেলে, বেডে শুয়ে বললেন লারা

দ্য ওয়াল ব্যুরো: খবরটা ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েছিল ক্রিকেট দুনিয়া। আশঙ্কিত হয়েছিল সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত। অবশেষে মুম্বইয়ের হাসপাতালের বেডে শুয়েই সারা দুনিয়াকে আশ্বস্ত করে ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা জানালেন, “আ

ভাল আছি, কালকেই ফিরব হোটেলে, বেডে শুয়ে বললেন লারা

শেষ আপডেট: 26 June 2019 07:25

দ্য ওয়াল ব্যুরো: খবরটা ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েছিল ক্রিকেট দুনিয়া। আশঙ্কিত হয়েছিল সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত। অবশেষে মুম্বইয়ের হাসপাতালের বেডে শুয়েই সারা দুনিয়াকে আশ্বস্ত করে ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা জানালেন, “আমি ভাল আছি। কালকেই হোটেলে ফিরব।” বিশ্বকাপ সম্প্রচার সংস্থার প্যানেল বিশেষজ্ঞ তিনি। ইংল্যান্ডে বিশ্বকাপ চলার মাঝেই ওই সংস্থার ক্রিকেট বিশ্লেষন ধারাভাষ্যের কাজে যোগ দিতে মুম্বই এসেছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্যাপ্টেন। মঙ্গলবার ব্যথা অনুভব করেন লারা। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় প্যারেলের গ্লোবাল হাসপাতালে। হয় অ্যাঞ্জিওগ্রামও। সংবাদমাধ্যমকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই কিংবদন্তি জানিয়েছেন, “সকালে জিমে ওয়ার্ক আউট করার সময়েই একটা অস্বস্তি হচ্ছিল। বুকে ব্যথা অনুভব করি। তখনই মনে হয় ডাক্তারদের দেখানো দরকার।” লারা এ-ও বলেছেন, “ডাক্তাররা আমায় বলেছেন, অতিরিক্ত পরিশ্রমের কারণেই এই ঘটনা ঘটেছে।” হাসপাতালে একটা দিন কী করলেন লারা? তিনি জানিয়েছেন, “হাসপাতালে বেশ মজায় রয়েছি। শুয়ে শুয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছি।” তবে হাসপাতাল সূত্রে খবর, লারাকে ছেড়ে দেওয়া হলেও, আরও কয়েকটি পরীক্ষা হবে তাঁর। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাখা হয় এই ক্যারিবিয়ান কিংবদন্তীকে। টেস্টে তাঁর নামের পাশে ১১ হাজার ৯৫৩ রান আছে। অন্যদিকে ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার ৪০৫ রানের মালিক লারা। টেস্ট ক্রিকেটে তাঁর নামের পাশে এক ইনিংসে সর্বোচ্চ ৪০০ রানের রেকর্ড রয়েছে। স্যার গ্যারফিল্ড সোবার্স একবার বলেছিলেন, “লারা কভার ড্রাইভ মারলে আমার মনে হয় পিকাসো ক্যানভাসের উপর তুলি চালাচ্ছেন। এক একটা শট একএকটা ছবির মতো।” এ হেন শিল্পী ব্যাটসম্যানের অসুস্থতায় ক্রীড়া দুনিয়ার সকলেই কমবেশি উদ্বিগ্ন ছিলেন। সেই উদ্বেগ নিজেই কাটিয়ে দিলেন লারা।

```