Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জ্বরে আক্রান্ত তরুণী, করোনা সন্দেহে তাড়িয়ে দিলেন বাড়িওয়ালা, পাশে দাঁড়ালেন বাইচুং

দ্য ওয়াল ব্যুরো: ময়দানের দুঃস্থ ফুটবলারদের বুট ছিঁড়ে গেলে কত যে সাহায্য করেছেন তার শেষ নেই। এমনকি আর্থিক ভাবে অস্বচ্ছল ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের অসুখবিসুখেও হাত বাড়িয়ে দিয়েছেন বারবার। সেই বাইচুং ভুটিয়া লকডাউন পর্বে পাশে দাঁড়ালেন এক তর

জ্বরে আক্রান্ত তরুণী, করোনা সন্দেহে তাড়িয়ে দিলেন বাড়িওয়ালা, পাশে দাঁড়ালেন বাইচুং

শেষ আপডেট: 17 April 2020 15:49

দ্য ওয়াল ব্যুরো: ময়দানের দুঃস্থ ফুটবলারদের বুট ছিঁড়ে গেলে কত যে সাহায্য করেছেন তার শেষ নেই। এমনকি আর্থিক ভাবে অস্বচ্ছল ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের অসুখবিসুখেও হাত বাড়িয়ে দিয়েছেন বারবার। সেই বাইচুং ভুটিয়া লকডাউন পর্বে পাশে দাঁড়ালেন এক তরুণীর। অথিনা লিম্বা নামের এক তরুণী ঘর ভাড়া নিয়ে থাকেন শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায়। ওই তরুণীর বাড়ি সিকিমের ডিকচুতে। বৃহস্পতিবার বিকেলে বাইচুংয়ের কাছে তাঁর এক বন্ধু জানান প্রধান রোডে সিকিমের এক তরুণী গায়ে জ্বর নিয়ে রাস্তায় বসে রয়েছেন। অভিযোগ তাঁকে বের করে দিয়েছেন বাড়িওয়ালা। করোনা আতঙ্কে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। শিলিগুড়ির ফ্ল্যাটেই ছিলেন পাহাড়ি বিছে। পৌঁছে যান ওই জায়গায়। তারপর নিজের উদ্যোগে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান বাইচুং। চিকিৎসকরা জানিয়ে দেন সাধারণ জ্বর হয়েছে ওই তরুণীর। করোনার কোনও লক্ষ্মণ তাঁর শরীরে নেই। কাগজে সেকথা লিখেও দেন চিকিৎসকরা। এরপর পরিচিতদের দিয়ে তরুণীকে ভাড়া বাড়িতে পাঠান বাইচুং। বাড়িওয়ালাকে দেখানো হয় চিকিৎসকদের লিখে দেওয়া কাগজ। অভিযোগ তারপরও ওই তরুণীকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এরপর একটি হোটেলে ওই তরুণীকে রাখার বন্দোবস্ত করেন ভারতীয় ফুটবলের আইকন। বাইচুং জানিয়েছেন, যতদিন না ওই তরুণী সেরে উঠছেন ততদিন হোটেলেই থাকবেন তিনি। এবং সমস্ত খরচা বহন করবেন বাইচুং। এখানেই থামেননি বাইচুং। প্রধাননগর থানায় বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। এই অমানবিক ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টও করেছেন বাইচুং।

```