Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ইংল্যান্ড সফরের ছবি পোস্ট যুবির, নস্টালজিক হয়ে পড়লেন দাদা

দ্য ওয়াল ব্যুরো: সৌরভের টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। নির্ভীক ক্রিকেট ও সামনে থেকে লড়াই করার অনুপ্রেরণা আজও তাঁর কাছে অনেকে পান। আর তিনি নিজে বারবার প্রশংসা করেছেন সৌরভের। একটি পুরনো ছবি ঘিরে ফের আবেগে ভাসলেন সৌরভ ও

ইংল্যান্ড সফরের ছবি পোস্ট যুবির, নস্টালজিক হয়ে পড়লেন দাদা

শেষ আপডেট: 14 June 2020 12:03

দ্য ওয়াল ব্যুরো: সৌরভের টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। নির্ভীক ক্রিকেট ও সামনে থেকে লড়াই করার অনুপ্রেরণা আজও তাঁর কাছে অনেকে পান। আর তিনি নিজে বারবার প্রশংসা করেছেন সৌরভের। একটি পুরনো ছবি ঘিরে ফের আবেগে ভাসলেন সৌরভ ও যুবরাজ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পুরনো ছবি শেয়ার করেছেন যুবি। সেই ছবিতে যুবরাজের সঙ্গে দেখা যাচ্ছে মহম্মদ কাইফ, হরভজন সিং, দীনেশ মোঙ্গিয়া, বীরেন্দ্র সেহওয়াগ ও ভিভিএস লক্ষ্মণকে। এই ছবি শেয়ার করে যুবি লিখেছেন, "#ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট। যৌবনের দিন"। এর পরে একটি প্রশ্নও ছুড়ে দেন তিনি। বলেন, "এটি কোন সফরের ছবি?" https://www.instagram.com/p/CBYeJ5EjhwG/?igshid=fmiqczbcq2wy এই প্রশ্নের জবাবে উত্তর দেন সৌরভ। তিনি বলেন, "ওহ, দেখে মনে হচ্ছে ২০০২ সালের ইংল্যান্ড সফর। কী সফরই না ছিল।" তার জবাবে যুবরাজ বলেন, "হ্যাঁ দাদি, এসব স্মৃতি ভোলার নয়।" ইতিমধ্যেই যুবরাজের এই ছবি আর সৌরভের সঙ্গে তাঁর কথোপকথন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সত্যিই তো, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই সফরের এক অন্য গুরুত্ব ছিল। বিদেশের মাটিতে দাদাগিরি এই সফরেই দেখা গিয়েছিল। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের চোখে চোখ রেখে লড়েছিল টিম ইন্ডিয়া। সৌরভের টিম ইন্ডিয়া। এই সফরেই ন্যাটওয়েস্টের সেই রুদ্ধশ্বাস ফাইনাল। যুবরাজ ও কাইফের ব্যাটে হারতে থাকা ম্যাচ জিতে লর্ডসের ব্যালকনিতে খালি গায়ে টিশার্ট উড়িয়েছিলেন সৌরভ। এই সফরেই ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ১ - ১ ড্র করে ভারত। তার মধ্যে লিডসে ফলোঅন করিয়ে ইংল্যান্ডকে ইনিংসে হারিয়েছিল ভারত। এই সফরের পরেই ভারতীয় ক্রিকেটের ছবিটাই বদলে যায়। আর সবই হয়েছিল সৌরভের নেতৃত্বে। এখন বিসিসিআইয়ের মসনদে বসলেও সেই সময়ের কথা কখনওই ভুলতে পারেন না তিনি। আর তাই পুরনো ছবি দেখেই নস্টালজিক হয়ে পড়লেন দাদা।

```