Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বাইশ গজকে বিদায় জানিয়ে কি তবে বিনোদনে! এ বার ওয়েব সিরিজে যুবরাজ

দ্য ওয়াল ব্যুরো: উনিশের বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এগারোর বিশ্বকাপের নায়ক যুবরাজ সিং। বলেছিলেন, এ বার বিভিন্ন দেশে টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে চান তিনি। কিন্তু তার আগেই অবশ্য এক অন্য ভূমিকায় দেখা গেল যুবিকে

বাইশ গজকে বিদায় জানিয়ে কি তবে বিনোদনে! এ বার ওয়েব সিরিজে যুবরাজ

শেষ আপডেট: 29 June 2019 12:11

দ্য ওয়াল ব্যুরো: উনিশের বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এগারোর বিশ্বকাপের নায়ক যুবরাজ সিং। বলেছিলেন, এ বার বিভিন্ন দেশে টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে চান তিনি। কিন্তু তার আগেই অবশ্য এক অন্য ভূমিকায় দেখা গেল যুবিকে। অভিনয় করলেন ওয়েব সিরিজে। তবে কি বিনোদন জগতে আসার কথা ভেবেছেন তিনি। এই নিয়ে যুবি ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। শনিবার থেকেই হটস্টার-এ একটি ওয়েব সিরিজ শুরু হয়েছে, যার নাম 'দ্য অফিস'। এই ওয়েব সিরিজে প্রধান ভূমিকায় আছেন মুকুল চাড্ডা। আর এই ওয়েব সিরিজেই অভিনয় করেছেন যুবরাজ। শনিবার হটস্টারের তরফে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওয়েব সিরিজের কিছু ঝলক। সেখানেই দেখা গিয়েছে যুবরাজকে। ভিডিয়োর বিষয়, মুকুল চাড্ডার বিপরীতে বসে মজার ভঙ্গিতে ইন্টারভিউ দিচ্ছেন যুবরাজ। এই ব্যাপারে অবশ্য মুখ খুলেছেন যুবরাজ নিজেও। তাঁর বক্তব্য, "আমি এমন কিছুর চেষ্টা করলাম, যেটা খুব মজার ও উত্তেজনার। হটস্টারে দ্য অফিস শোয়ে আমি কী করেছি, সেটা অবশ্য দেখলেই সবাই বুঝতে পারবেন।" তিনি আরও বলেন, "আমার এই শোয়ের কলাকুশলীদের সঙ্গে কাজ করতে খুব আনন্দ হয়েছে। আমি আশা করছি মানুষের এই শো দেখে ভালো লাগবে।" তাহলে কি এর পরে আরও অনেক ওয়েব সিরিজ বা বড় পর্দায় দেখা যাবে যুবরাজকে। তার উত্তরে অবশ্য কিছু বলেননি বাঁ-হাতি এই ব্যাটসম্যান। তবে এই খবর পাওয়ার পর থেকেই অবশ্য জল্পনা শুরু হয়েছে যুবি ভক্তদের মধ্যে। কেউ বলছেন, যুবরাজের স্ত্রী হেজেল কিচ বিনোদন জগতের সঙ্গেই যুক্ত। সুতরাং তাঁর পক্ষে বড় পর্দায় সুযোগ পাওয়া এমন কিছু কঠিন নয়। আবার কেউ বলছেন, যুবরাজ খেলা ছাড়লে কী হবে, তিনি যে কোনও দিন সিনেমায় চান্স পেতে পারেন। অবশ্য পরবর্তীকালে অভিনয় জগতে তিনি আসবেন কিনা, সে বিষয়ে যুবরাজকে কিছু বলতে শোনা যায়নি।

```