Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমার গলায় ছুরি ধরেছিল ইউনিস, পুরনো কথা 'ফাঁস' করলেন গ্র্যান্ট ফ্লাওয়ার

দ্য ওয়াল ব্যুরো: ভীষণ রেগে গিয়েছিলেন ইউনিস খান। এতটাই রাগ যে হোটেলের ডাইনিং ফ্লোরে ব্রেকফাস্ট টেবিলে তাঁর গলায় ছুরি ধরেছিলেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান। এমনই রোমহর্ষক ঘটনা শোনালেন জিম্বাবুয়ের কিংবদন্তী ব্যাটসম্যান তথা পাকিস্তান ক্রিকে

আমার গলায় ছুরি ধরেছিল ইউনিস, পুরনো কথা 'ফাঁস' করলেন গ্র্যান্ট ফ্লাওয়ার

শেষ আপডেট: 3 July 2020 01:50

দ্য ওয়াল ব্যুরো: ভীষণ রেগে গিয়েছিলেন ইউনিস খান। এতটাই রাগ যে হোটেলের ডাইনিং ফ্লোরে ব্রেকফাস্ট টেবিলে তাঁর গলায় ছুরি ধরেছিলেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান। এমনই রোমহর্ষক ঘটনা শোনালেন জিম্বাবুয়ের কিংবদন্তী ব্যাটসম্যান তথা পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। ঘটনা কী? গ্র্যান্ট বলেছেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে পাকিস্তান টিম তখন ব্রিসবেনে। একদিন ম্যাচের আগে ব্রেকফাস্ট টেবিলে আমি ব্যাটিং নিয়ে নানান পরামর্শ দিচ্ছিলাম। সেই সময়ে ইউনিসের ফর্ম ভাল যাচ্ছিল না। ওকে আলাদা করেই বোঝাচ্ছিলাম আমি। পাশে ছিলেন মিকি আর্থার। কিন্তু কিছুতেই কয়েকটি বিষয় ইউনিস বুঝতে পারছিল না। তখনই ও ভীষণ রেগে যায়। টেবিল থেকে ছুরি তুলে আমার গলায় ধরে। কোনওরকমে পরিস্থিতি সামাল দেন মিকি।" ২০১৪-২০১৯ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট টিমের ব্যাটিং কোচ ছিলেন গ্র্যান্ট। ফলোইং অন ক্রিকেট পোডকাস্ট নামক একটি ডিজিটাল ক্রিকেট শোয়ে তাঁর ভাই অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে কথোপকথনে একথা বলেন গ্র্যান্ট। তবে তিনি বলেছেন, "আমি ওই মুহূর্তটা এখনও উপভোগ করি। এটাই তো একজন কোচের জীবন।" এই মুহূর্তে গ্র্যান্ট ফ্লাওয়ার শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং কোচ। আর ইউনিস এখন পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং অ্যাডভাইজর। ১১৮টি টেস্টে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার ৯৯ রান রয়েছে ইউনিসের। গড় ৫২.০৫। ফ্লাওয়ার ব্রাদার্সের ওই কথোপকথন এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও শুক্রবার সকাল পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করেননি ইউনিস। তাঁর ব্যাটিং স্কিলের প্রশংসা করেছেন গ্র্যান্ট। কিন্তু বলেছেন, ও ভীষণ চড়া মেজাজের। মাথা ঠান্ডা রেখে খেললে আজ.অনেক রেকর্ড থাকত ওর পকেটে।

```