Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

হাই তোলা স্বাভাবিক ব্যাপার, আমি তো পাপ করিনি: সরফরাজ

দ্য ওয়াল ব্যুরো : চলতি বিশ্বকাপে যেন সব ঘটনাকে ছাপিয়ে গিয়ে শিরোনামে তিনি। রাতারাতি সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে তাঁকে নিয়ে তৈরি বিভিন্ন মিমে। কিন্তু এতদিন তিনি চুপ ছিলেন। অবশেষে দলের জয়ের পর মুখ খুললেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। উত্তর দিলেন, ভা

হাই তোলা স্বাভাবিক ব্যাপার, আমি তো পাপ করিনি: সরফরাজ

শেষ আপডেট: 24 June 2019 20:57

দ্য ওয়াল ব্যুরো : চলতি বিশ্বকাপে যেন সব ঘটনাকে ছাপিয়ে গিয়ে শিরোনামে তিনি। রাতারাতি সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে তাঁকে নিয়ে তৈরি বিভিন্ন মিমে। কিন্তু এতদিন তিনি চুপ ছিলেন। অবশেষে দলের জয়ের পর মুখ খুললেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। উত্তর দিলেন, ভারতের বিরুদ্ধে খেলার সময় তাঁর হাই তোলাকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের। বললেন, এটা তো স্বাভাবিক ঘটনা। আমি তো কোনও পাপ করিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯ রানে জেতার পর এক সংবাদমাধ্যমের সামনে এ ব্যাপারে মুখ খোলেন সরফরাজ। তিনি বলেন, "হাই তোলা তো স্বাভাবিক ব্যাপার। আমি কোনও পাপ করিনি। যদি আমার হাই তোলা থেকে মানুষ টাকা কামাতে চায়, তাহলে তো ভালো কথা।" সরফরাজের হাই তোলা নিয়ে তৈরি হওয়া বিভিন্ন মিম থেকেই টাকা কামানোর প্রসঙ্গ তুলে এনেছেন পাক অধিনায়ক। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে না জিতলে হয়তো এই বিষয় নিয়ে মুখ খুলতেন না পাক অধিনায়ক। কিন্তু জয়ের পরে তিনি বুঝেছেন, এ বার অন্তত মুখ খুললে কেউ তাঁর সমালোচনা করবেন না। কিন্তু যে ঘটনা ঘটে গেছে, তার দায় তিনি যতদিন ক্রিকেট খেলবেন, ততদিন বয়ে বেড়াতে হবে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। কারণ হিসেবে তাঁরা বলেছেন, ভারত-পাক ম্যাচ মানে ক্রিকেটের সবথেকে বড় লড়াই। ভারতীয় ইনিংস চলাকালীন বৃষ্টি আসার আগেই ভালো জায়গায় ছিল ভারত। সেখানে বৃষ্টির বিরতিতে পাক সমর্থকরা আশা করেছিলেন, এই সময়ের মধ্যে হয়তো কোনও পরিকল্পনা করবেন সরফরাজ। কিন্তু খেলা শুরু হতে যখন দেখা গেল, একদিকে বিরাট সেই একই আগ্রাসনে ব্যাট করতে নেমেছেন, অন্যদিকে উইকেটের পিছনে দাঁড়িয়ে সরফরাজ হাই তুলছেন। সেটা কারও পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। এর খেসারত সরফরাজকে দিতে হয়েছে। ম্যাচের শেষ প্রাক্তন পাক ক্রিকেটাররা তাঁর সমালোচনা করেছেন। সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় গালাগাল দিয়েছেন। এমনকী লন্ডনের এক শপিং মলে সেলফি তোলার সময় এক পাক ফ্যান সরফরাজকে 'শুয়োরের মতো মোটা' বলে সমালোচনা করেছেন। আপাতত সমালোচনা কম হলেও পরে যে তা হবে না, তার কোনও নিশ্চয়তা নেই। ভারত-পাক ম্যাচ মানেই সমর্থকদের মনে গেঁথে যায় অনেকগুলো ছবি। সে আমির সোহেলের সঙ্গে প্রসাদের লড়াই হোক, কী জাভেদ মিয়াঁদাদের কিরণ মোরেকে করা ব্যঙ্গ। শোয়েব আখতারের বিরুদ্ধে শচীনের আপার কাট থেকে গম্ভীর-আফ্রিদির লড়াই, সবই জমে থাকে সমর্থকদের মনে। আর ঠিক সেই ছবিগুলোর মতোই হয়তো কোহলির আগ্রাসনের সঙ্গে সরফরাজের হাই তোলাও থেকে চিরদিন। সে যতই পাক অধিনায়ক সাফাই দিন না কেন।

```