Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ, চেন্নাইয়ে প্রথমে ব্যাটিং বিরাটদের

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ সিরিজ জয়ের পরে একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম ম্যাচে নামার আগে অবশ্য টসভাগ্য ভাল হল না ভারত অধিনায়ক বিরাট কোহলির। চেন্নাইয়ে টসে জিতলেন পোলার্ড। প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। অর্থাৎ প্

টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ, চেন্নাইয়ে প্রথমে ব্যাটিং বিরাটদের

শেষ আপডেট: 15 December 2019 07:49

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ সিরিজ জয়ের পরে একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম ম্যাচে নামার আগে অবশ্য টসভাগ্য ভাল হল না ভারত অধিনায়ক বিরাট কোহলির। চেন্নাইয়ে টসে জিতলেন পোলার্ড। প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। অর্থাৎ প্রথমে ব্যাট করতে নামবে ভারত। এদিন চেন্নাইয়ের রোদ ঝলমলে পরিবেশে টস হেরেও অবশ্য মুখে হাসি কোহলির। তাঁর বক্তব্য, "চেন্নাইয়ের উইকেট যথেষ্ট শুকনো। তাই টসে জিতলেও প্রথমে ব্যাট করতাম আমরা। এই উইকেটে রানিং বিটুইন উইকেট সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা সেদিকেই নজর দেব। আমাদের বড় রান তুলতে হবে। তারপর আমাদের বোলারদের বাকি কাজ করতে হবে। আশা করছি ভাল ম্যাচ হবে। ওয়েস্ট ইন্ডিজ ভাল দল। ময়ঙ্ক, মনীশ, চাহাল ও শার্দুল ঠাকুর টিমের বাইরে রয়েছে।" অন্যদিকে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের বক্তব্য, "আমরা প্রথমে দেখে নিয়ে সেই অনুযায়ী ব্যাট করতে চাই। তাই বল নিয়েছি। আমাদের দলের ভারসাম্য ভাল। পরের দিকে শিশির পড়লে আমাদের সুবিধা হবে।" বহুদিন পরে ভারতীয় দলে নীল জার্সি গায়ে খেলতে দেখা যাবে মহম্মদ শামিকে। দীপক চাহার ও শামি, মাত্র দুই পেসারে ভারত খেলায় তাঁদের দায়িত্ব বাড়বে। জাদেজা ও কুলদীপ দুই বাঁ হাতি স্পিনার রয়েছে দলে। বাকি ১০ ওভার বল করতে হবে শিবম দুবে ও কেদার যাদবকে। ব্যাটিং শক্তি বাড়াতে একজন বোলার কম খেলাচ্ছে ভারত। এদিনও শুরুতে দায়িত্ব থাকবে লোকেশ রাহুল ও রোহিত শর্মার উপর। তারপর কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব রয়েছেন মিডল অর্ডারে। শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা দুই অলরাউন্ডার খেলছে আজ। এখন দেখার শুরুটা কেমন হয় ভারতের।

```