Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোচ বাছাইয়ে কোহলির কথাকে গুরুত্ব দিতে হবে, বলে দিলেন কপিল নিজেই

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষে 'ভারত গৌরব' পুরস্কার নিতে কলকাতায় পা দিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। কয়েকদিন পরেই কোহলিদের নতুন কোচ বাছাই করার দায়িতে তাঁর নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটির উপর। আর সেই নির্বাচনের ক্ষ

কোচ বাছাইয়ে কোহলির কথাকে গুরুত্ব দিতে হবে, বলে দিলেন কপিল নিজেই

শেষ আপডেট: 1 August 2019 14:22

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষে 'ভারত গৌরব' পুরস্কার নিতে কলকাতায় পা দিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। কয়েকদিন পরেই কোহলিদের নতুন কোচ বাছাই করার দায়িতে তাঁর নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটির উপর। আর সেই নির্বাচনের ক্ষেত্রে যে ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্যকে গুরুত্ব দিতে হবে, তা এ দিন সাফ ভাষায় বলে দিলেন কপিল। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানের আগে এক সর্বভারতীয় সংবাদপত্রে সাক্ষাৎকার দেওয়ার সময় কপিলকে প্রশ্ন করা হয়, ক্যারিবিয়ান সফরের আগে বিরাট বলেছেন, তিনি কোচ হিসেবে শাস্ত্রীকেই দেখতে চান। তার উত্তরে কপিল বলেন, "প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আমাদের সব মতামতকে নিয়েই চলতে হবে। কোহলি অধিনায়ক। সুতরাং কোচ বাছাইয়ের ক্ষেত্রে তাঁর কথাকেও গুরুত্ব দিতে হবে।" কপিল এ দিন আরও বলেন, "আমাদের উপদেষ্টা কমিটির হাতে কোচ বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামী চেষ্টা করবো, যাতে বিসিসিআই-এর দেওয়া নির্দেশিকাকে মাথায় রেখেই কোচ বাছাই করতে পারি। ভারতের মহিলা দলের কোচ বাছাইয়ের সময়ও আমরা তাই করেছিলাম। আমরা চেষ্টা করবো, ভারতের জন্য সেরা কোচ বাছতে।" কয়েকদিন আগে এই উপদেষ্টা কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড় জানিয়েছিলেন, কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই তাঁদের পছন্দ। যদিও বাকি সাপোর্ট স্টাফে একাধিক বদল হতে পারে। সেই বক্তব্য নিয়েও শুরু হয়েছিল সমালোচনা। কীভাবে কোচ বাছাইয়ের আগে তিনি এই মন্তব্য করলেন, সেই প্রশ্ন তুলেছিলেন সমর্থকরা। এর মধ্যেই বুধবার ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ভারতের কোচ বাছাই করার ক্ষেত্রে অবশ্যই কোহলির কথা বলার অধিকার আছে। সৌরভ বলেন, "বিরাট দলের অধিনায়ক। কোচের সঙ্গে মিলে তাঁকেই সব দায়িত্ব নিতে হবে। সুতরাং কে কোচ হবেন, সে বিষয়ে অবশ্যই মতামত থাকবে বিরাটের। সেই মতামতকে গুরুত্ব দেওয়া উচিত বলেও জানান মহারাজ।" সৌরভের পর এ বার সেই একই সুরে কথা বললেন কপিল দেব। বোর্ড সূত্রে খবর, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য ২০০০-এর বেশি আবেদন জমা পড়েছে। তবে তার মধ্যে কতগুলি হেভিওয়েট নাম, সে ব্যাপারে কিছু নিশ্চিত করে জানানো হয়নি। এখন এই কোচ বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়কে বেশি গুরুত্ব দেন কপিল দেবের কমিটি, সে দিকেই চোখ ক্রিকেট অনুরাগীদের।

```