Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

শূন্যে শরীর ছুড়ে ছয় বাঁচালেন স্যামসন, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল সেই ক্লিপিং

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টির ইতিহাসে নয়া নজির তৈরি করেছে বিরাট বাহিনী। কিন্তু সেই জয়কেও ছাপিয়ে গিয়েছে রবিবার সিরিজের শেষ ম্যাচে সঞ্জু স্যামসনের একটি ক্যাচের ক্লিপিং। যা এখন

শূন্যে শরীর ছুড়ে ছয় বাঁচালেন স্যামসন, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল সেই ক্লিপিং

শেষ আপডেট: 3 February 2020 10:23

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টির ইতিহাসে নয়া নজির তৈরি করেছে বিরাট বাহিনী। কিন্তু সেই জয়কেও ছাপিয়ে গিয়েছে রবিবার সিরিজের শেষ ম্যাচে সঞ্জু স্যামসনের একটি ক্যাচের ক্লিপিং। যা এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। ব্যাট করছিলেন তখন নিউজিল্যান্ডের রস টেলর। বল করেছিলেন শার্দুল ঠাকুর। চালিয়ে খেলেন টেলর। ডিপ মিড উইকেটে তখন ফিল্ডিং করছেন স্যামসন। টেলরের ব্যাটে লেগে অনেকটা উঁচু থেকে বল পড়ছিল বাউন্ডারি লাইনের ওপারে। ঠিক দড়ির এপারে দাঁড়িয়ে শূন্যে শরীর ছুড়ে দেন সঞ্জু। হাওয়ায় ভেসে বল ধরে নেন মুঠোয়। তারপর শূন্যে থাকা অবস্থাতেই আবার তা ছুড়ে দেন মাঠে। https://www.instagram.com/p/B8E3MwYn3NC/ ফলে ৬ তো দূরের কথা, দু’রান নিয়েই থামতে হয় নিউজিল্যান্ডকে বেঁচে যায় অতিরিক্ত চার রান। এই সিরিজে দুটি ম্যাচে খেলার সু্যোগ পেয়েছিলেন সঞ্জু। কিন্তু ব্যাট হাতে তেমন রান সফল হননি কেরলের তিরুঅনন্তপুরমের এই তরুণ ডানহাতি ক্রিকেটার। কিন্তু কালকের ওই ক্যাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ লিখেছেন ভারতের জন্টি রোডস। এমনিতে ভারতের ব্যাটিং অর্ডারে রোহিত শর্মা, কেএল রাউলদের দাপট, বোলিং অর্ডারে মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহের ভেল্কির পাশাপাশি এই সিরিজে দেখা গিয়েছে ফিল্ডিং-এও ব্যাপক উন্নতি করেছে বিরাট কোহলির দল। টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবেই এই সিরিজ খেলছে ভারত। ফলে পর্যবেক্ষকদের মতে, যে ভাবে নিউজিল্যান্ডের মাটিতে টোটাল ক্রিকেট খেলল ভারত, তাতে বিশ্বকাপের আগে স্বস্তিতেই থাকতে পারেন বিসিসিআই কর্তারা।

```