Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাটদের 'স্পোর্টসম্যানশিপ' নিয়ে প্রশ্ন, নেটিজেনদের সমালোচনার তোপে বিদ্ধ ওয়াকার ইউনিস

দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান সমর্থক থেকে শুরু করে প্রাক্তন পাক ক্রিকেটার, সবাই সমর্থন করেছিলেন ভারতের। কিন্তু রবিবার ভারতের হারের পরেই সেই তাঁরাই আবার শুরু করেছেন সমালোচনা। প্রাক্তন পাক বোলার তথা অধিনায়ক ওয়াকার

বিরাটদের 'স্পোর্টসম্যানশিপ' নিয়ে প্রশ্ন, নেটিজেনদের সমালোচনার তোপে বিদ্ধ ওয়াকার ইউনিস

শেষ আপডেট: 1 July 2019 17:04

দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান সমর্থক থেকে শুরু করে প্রাক্তন পাক ক্রিকেটার, সবাই সমর্থন করেছিলেন ভারতের। কিন্তু রবিবার ভারতের হারের পরেই সেই তাঁরাই আবার শুরু করেছেন সমালোচনা। প্রাক্তন পাক বোলার তথা অধিনায়ক ওয়াকার ইউনিস ইংল্যান্ডের কাছে হারের পর কোহলিদের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জবাবে নেটিজেনদের তোপের মুখ পড়তে হলো ওয়াকারকে। ভারতের হারের পর টুইট করে নিজের বক্তব্য রাখেন ওয়াকার, তিনি বলেন, "তুমি কে সেটা কিছু নয়, তুমি জীবনে কী করছ, সেটাই হচ্ছে আসল। পাকিস্তান সেমিফাইনালে পৌঁছবে না বাদ হয়ে যাবে, তা নিয়ে আমি চিন্তিত নই। আমার প্রশ্ন আলাদা। কয়েকজন চ্যাম্পিয়নের স্পোর্টসম্যানশিপের পরীক্ষা ছিল, এবং তাঁরা ব্যর্থ হয়েছেন।" ওয়াকারের এই টুইট যে কোহলি-ধোনিদের উদ্দেশে করা, তা বুঝতে কারও এতটুকুও অসুবিধা হয়নি। তারপরেই শুরু হয় সমালোচনা। https://twitter.com/waqyounis99/status/1145459738236411905 কেউ বলেন, 'নিজের দলের দিকে না তাকিয়ে অন্য দলের সাফল্য-ব্যর্থতার খতিয়ান নিচ্ছেন ওয়াকার। পাকিস্তান কি এ বারের বিশ্বকাপে অন্য দলের উপর নির্ভর করে খেলতে এসেছিল।' কেউ আবার বলেন, 'নিজের ক্ষমতায় সেমিফাইনালে উঠুন। অন্য দেশের উপর ভরসা করে আবার সমালোচনাও করছেন। এ রকম সমালোচনা নিজের দলের ক্রিকেটারদের করলে হয়তো কিছুটা কাজে দিত।' কেউ আবার আরও একধাপ এগিয়ে বলেছেন, 'নিজের দেশ চালানোর জন্য কখনও চিন, কখনও আমেরিকার কাছে হাত পাততে হয় পাকিস্তানকে। এ বার কি ক্রিকেটেও তাঁরা ভিক্ষে করা শুরু করলেন।' অনেকে আবার কৌতুক করে লিখেছেন, 'সব দেশের উচিত ওয়াক ওভার দিয়ে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়ে দেওয়া। কারণ ওরা তো নিজেরা জিততে পারবে না।' একজন তো সরাসরি চ্যালেঞ্জ করেছেন ওয়াকারকে। তাঁর বক্তব্য, 'আপনার যদি মনে হয় ভারত ইচ্ছে করে হেরেছে, তাহলে আইসিসির কাছে আবেদন করুন। ওরা তদন্ত করে দেখুক। ক্রিকেটে তদন্ত করে দেখলে কিন্তু এরকম অনেক ম্যাচ আপনাদের বিরুদ্ধেই যাবে। বিশ্বকাপেও পাকিস্তান যেভাবে ম্যাচ হেরেছে, তা সন্দেহজনক। ভারত তো সবে একটা ম্যাচ হারলো।' ভারতের ম্যাচের আগে অবশ্য বাসিত আলির মতো কিছু পাক ক্রিকেটার অভিযোগ করেছিলেন, পাকিস্তানকে উঠতে না দেওয়ার চেষ্টা করবে ভারত। ইচ্ছে করে খারাপ খেলবে তারা। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর অভিযোগ করলেন ওয়াকার। যদিও সব অভিযোগের উত্তর তিনি পেয়ে গিয়েছেন।

```