Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বুমরাহ, বিরাট, রোহিত, হার্দিক, বাংলাদেশ ম্যাচে বেশ কিছু রেকর্ডের সামনে টিম ইন্ডিয়া

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বেশ কিছু রেকর্ডের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। বুমরাহ, বিরাট, রোহিত, হার্দিকদের সামনে নতুন কীর্তির সুযোগ। দেখে নেওয়া যাক, কী কী রেকর্ড হতে পারে এ দিনের ম্যাচে। শামির জুড়িদার বুমরাহ: ব

বুমরাহ, বিরাট, রোহিত, হার্দিক, বাংলাদেশ ম্যাচে বেশ কিছু রেকর্ডের সামনে টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 2 July 2019 10:09

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বেশ কিছু রেকর্ডের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। বুমরাহ, বিরাট, রোহিত, হার্দিকদের সামনে নতুন কীর্তির সুযোগ। দেখে নেওয়া যাক, কী কী রেকর্ড হতে পারে এ দিনের ম্যাচে। শামির জুড়িদার বুমরাহ: বিশ্বক্রিকেটে মহম্মদ শামি ভারতের হয়ে সবথেকে দ্রুত ১০০ উইকেট নিয়েছেন। ৫৬ ম্যাচে এই রেকর্ড করেছেন শামি। তাঁর সঙ্গে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টও ৫৬ ম্যাচে এই রেকর্ড করেছেন। বুমরাহর এই মুহূর্তে ৫৫ ম্যাচে ৯৫ উইকেট রয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিলেই শামি, বোল্টের সঙ্গে দ্রুততম ১০০ উইকেট হবে বুমরাহর। জোড়া রেকর্ডের সামনে কোহলি: এ দিন বাংলাদেশের বিরুদ্ধে ৭ রান করলেও চলতি ক্যালেন্ডার বছরে ১০০০ রান পূর্ণ হবে বিরাটের। সেইসঙ্গে ৩১ রান করলে বিশ্বকাপে ১০০০ রান করার রেকর্ড হবে কোহলির। হিটম্যানের সামনেও জোড়া রেকর্ডের হাতছানি: এ বারের বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানদের হয়ে সবথেকে ভালো ফর্মে আছেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩টি সেঞ্চুরি করেছেন রোহিত। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করলেই চলতি বিশ্বকাপে চার ও সব মিলিয়ে পাঁচ নম্বর সেঞ্চুরি হবে রোহিতের। ভেঙে দেবেন বিশ্বকাপে সৌরভের সেঞ্চুরির রেকর্ড। সেইসঙ্গে এ দিন ৪ রান করলেই চলতি ক্যালেন্ডার বছরে ১০০০ রান হবে ভারতের এই ওপেনারের। জোড়া রেকর্ডের সামনে হার্দিকও: এ দিন জোড়া রেকর্ডের সামনে রয়েছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ড্যও। ১ উইকেট নিলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ উইকেট হবে হার্দিকের। সেইসঙ্গে ৮২ রান করলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান হবে হার্দিকের।

```