Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ দুই ওয়ান ডে থেকে বিশ্রাম কোহলিকে, খেলবেন না টি টোয়েন্টি সিরিজেও

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের আর ১০০ দিনও বাকি নেই। আট বছর পর ফের বিশ্বকাপ জিততে মরিয়া ভারত। আর তাই বিশ্বকাপের আগে দলের প্রধান ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত বিশ্রাম পায়, তার দিকে নজর দিচ্ছে বিসিসিআই। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম ও

শেষ দুই ওয়ান ডে থেকে বিশ্রাম কোহলিকে, খেলবেন না টি টোয়েন্টি সিরিজেও

শেষ আপডেট: 23 January 2019 13:49

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের আর ১০০ দিনও বাকি নেই। আট বছর পর ফের বিশ্বকাপ জিততে মরিয়া ভারত। আর তাই বিশ্বকাপের আগে দলের প্রধান ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত বিশ্রাম পায়, তার দিকে নজর দিচ্ছে বিসিসিআই। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম ওয়ান ডে থেকে বিশ্রাম দেওয়া হলো অধিনায়ক বিরাট কোহলিকে। কিউয়িদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও খেলবেন না এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। বুধবার সিরিজের প্রথম ওয়ান ডেতে আট উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। বোলিং-ব্যাটিং সব বিভাগেই নিউজিল্যান্ডকে টেক্কা দিয়েছে কোহলি ব্রিগেড। ব্যাট হাতে রান পেয়েছেন কোহলিও ( ৪৫ রান )। আর ম্যাচের পরেই বিসিসিআইয়ের তরফে ঘোষণা করা হলো, চলতি সিরিজে চতুর্থ ও পঞ্চম ম্যাচে বিশ্রাম দেওয়া হলো কোহলিকে। সেই সঙ্গে পরের টি টোয়েন্টি সিরিজও খেলবেন না এই মুহূর্তে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। বোর্ডের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ ও তার আগের অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখেই এই বিশ্রাম দেওয়া হচ্ছে ভারত অধিনায়ককে।

আরও পড়ুন ‘ইধর সে ডাল, অন্দর নেহি আনা চাহিয়ে’, কুলদীপকে বললেন ধোনি, তারপরেই ভেল্কি

তবে এই বিশ্রামের জন্য বিরাটের বিকল্প হিসেবে কোনও ক্রিকেটারকে পাঠাচ্ছে না বোর্ড। অর্থাৎ শেষ দুটি ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন ডেপুটি রোহিত শর্মা। এই প্রথম নয়। সম্প্রতি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাটকে। তখনও ক্যাপ্টেনের কামান সামলেছিলেন রোহিত। এমনকী রোহিতের অধিনায়কত্বেই এশিয়া কাপ জিতেছিল ভারত। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে মুম্বইকরের। এ ছাড়াও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ৩টি ট্রফি জেতার অভিজ্ঞতাও আছে রোহিতের। শেষ এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ধকল গিয়েছে কোহলির। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ক্রমাগত খেলেছেন তিনি। আর তাই বিশ্বকাপে যাতে তরতাজা হয়ে বিরাট নামতে পারেন, সে দিকেই লক্ষ্য বিসিসিআইয়ের। সেই জন্যই এই সিদ্ধান্ত। তবে ক্রিকেট মহলের একাংশের ধারণা, আগে থেকে এই পরিকল্পনা ছিল না বোর্ডের। থাকলে সিরিজ শুরু হওয়ার আগেই সেই সিদ্ধান্ত জানা যেত। কিন্তু প্রথম ম্যাচে ভারতের কাছে নিউজিল্যান্ডের আত্মসমর্পণের পর হয়তো বোর্ডের ধারণা, প্রথম তিন ম্যাচেই সিরিজের ফয়সালা হয়ে যাবে। তাই শেষ দুই ম্যাচে বিরাটকে বিশ্রাম দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের আরেকটা অংশ মনে করছে, নিউজিল্যান্ড সফরে শুভমান গিলের মত তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে ভারত। কিন্তু বিরাট খেললে তাঁরা সুযোগ পাবেন না প্রথম একাদশে। তাই বিশ্বকাপের আগে যেটুকু সময় আছে, তাতেই এই তরুণ ক্রিকেটারদের একটু দেখে নিতে চাইছে বোর্ড। আর তাই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন  


```