Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাট রেকর্ডের সামনে কোহলি, প্রোটিয়াদের বিরুদ্ধেই কি হবে এই কীর্তি!

দ্য ওয়াল ব্যুরো : বুধবার থেকে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। এই সিরিজে নামার আগেই বড় রেকর্ডের সামনে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রোটিয়াদের বিরুদ্ধেই কি এই রেকর্ড করতে পারবেন বিরাট, তা নিয়ে জল্পন

বিরাট রেকর্ডের সামনে কোহলি, প্রোটিয়াদের বিরুদ্ধেই কি হবে এই কীর্তি!

শেষ আপডেট: 1 October 2019 12:40

দ্য ওয়াল ব্যুরো : বুধবার থেকে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। এই সিরিজে নামার আগেই বড় রেকর্ডের সামনে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রোটিয়াদের বিরুদ্ধেই কি এই রেকর্ড করতে পারবেন বিরাট, তা নিয়ে জল্পনা ক্রিকেট বিশ্বে। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের রান এখন ৪৩২ ইনিংসে ২০ হাজার ৭১৯। অর্থাৎ ২১ হাজার রান থেকে আর মাত্র ২৮১ রান দূরে বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই তিন ম্যাচের সিরিজে এই রান করতে পারলে তিনিই হবেন প্রথম ব্যাটসম্যান যিনি এত তাড়াতাড়ি এই রান করলেন। এই মুহূর্তে সেই রেকর্ড শচীন তেণ্ডুলকরের কাছে। ৪৭৩ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২১ হাজার রান করেছিলেন শচীন। তারপরেই রয়েছেন ব্রায়ান চার্লস লারা। তিনি ২১ হাজার রান করেছিলেন ৪৮৫ ইনিংসে। অর্থাৎ শচীনের রেকর্ড ভাঙতে এখনও ৪১ ইনিংস রয়েছে কোহলির হাতে। কিন্তু এই মুহূর্তে যে ফর্মে তিনি রয়েছেন তাতে তাঁর অনুরাগীরা এই সিরিজেই এই রেকর্ড দেখতে চাইছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে কোহলির রেকর্ড ভাল। দু প্লেসিদের বিরুদ্ধে ৯ টেস্টে ৭৫৮ রান করেছেন বিরাট। গড় ৪৭.৩৭। দুটো সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি আছে তাঁর। এই রেকর্ডই বোঝা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিরুদ্ধে কতটা সাবলীল তিনি। এখন দেখার এই সিরিজেই এই কৃতিত্বের অধিকারী বিরাট হন কিনা।  

```