Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিরাট ভক্ত: শরীরে খোদাই করা নাম, জার্সি নম্বর, মুখ, জড়িয়ে ধরলেন কোহলি

দ্য ওয়াল ব্যুরো:খেলা পাগল অনেক লোকের দেখা মেলে দেশে বিদেশে। আর ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য উন্মাদনা নতুন নয়। কিন্তু এমন বোধহয় আগে দেখা যায়নি। যা দেখে নিজেই চমকে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বুধবার বিশাখাপত্তনম টেস্টের

বিরাট ভক্ত: শরীরে খোদাই করা নাম, জার্সি নম্বর, মুখ, জড়িয়ে ধরলেন কোহলি

শেষ আপডেট: 2 October 2019 13:59

দ্য ওয়াল ব্যুরো:খেলা পাগল অনেক লোকের দেখা মেলে দেশে বিদেশে। আর ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য উন্মাদনা নতুন নয়। কিন্তু এমন বোধহয় আগে দেখা যায়নি। যা দেখে নিজেই চমকে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বুধবার বিশাখাপত্তনম টেস্টের মাঝে স্টেডিয়াম লাউঞ্জে এক ভক্তকে দেখে জড়িয়ে ধরলেন কোহলি। বছর ত্রিশের যুবক উল্কি করে ইংরাজি হরফে পিঠে লিখেছেন 'বিরাট।' সঙ্গে তাঁর জার্সি নম্বর ১৮। এখানেই শেষে নয়। বুকের বাঁদিকে খোদাই করা ভারতীয় ক্রিকেট দলের জার্সির লোগো আর বাঁদিকে কোহলির মুখ। আদুল গায়েই মাঠে এসেছিলেন এই বিরাট-ভক্ত। তাঁকে দেখে দাঁড়িয়ে পড়েন কোহলি। জড়িয়ে ধরেন। বলে ওঠেন, 'আমেজিং।' তারপর চলে ফটো তোলার পালা। বিরাট যে এ ভাবে দাঁড়িয়ে পড়বেন ভাবেননি অন্ধ্রপ্রদেশের এই যুবক। সাংবাদিকদের বলেন, বিশ্বকাপের আগে প্রায় কুড়ি হাজার টাকা খরচ করে এই ট্যাটু করিয়েছেন তিনি।

```