যুবি, দাদা'র রেকর্ড ছুঁলেন বিরাট, সামনে শুধু শচীন
দ্য ওয়াল ব্যুরো: ফের নতুন পালক যোগ হলো কোহলির মুকুটে। সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ৪৫৩ রান করেছেন বিরাট। সেই সুবাদেই পেয়েছেন সিরিজের সেরার পুরষ্কার। আর এই পুরষ্কার পেয়েই বিরাট ছুঁয়ে ফেললেন সৌরভ ও যুবরাজকে।
পাঁচ ম্যাচে
শেষ আপডেট: 2 November 2018 07:35
দ্য ওয়াল ব্যুরো: ফের নতুন পালক যোগ হলো কোহলির মুকুটে। সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ৪৫৩ রান করেছেন বিরাট। সেই সুবাদেই পেয়েছেন সিরিজের সেরার পুরষ্কার। আর এই পুরষ্কার পেয়েই বিরাট ছুঁয়ে ফেললেন সৌরভ ও যুবরাজকে।
পাঁচ ম্যাচের এই সিরিজে বিরাট রান করেছেন যথাক্রমে ১৪০, ১৫৭ নট আউট, ১০৭, ১৭ ও ৩৩ নট আউট। ১৫১ গড় নিয়ে মোট ৪৫৩ রান। দ্বিপাক্ষিক সিরিজে যা সর্বোচ্চ। আর এই সূত্রেই সিরিজ সেরার পুরষ্কার মিলেছে। এই নিয়ে সাতবার ম্যান অফ দ্য সিরিজের পুরষ্কার পেলেন বিরাট। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন অন্য দুই ভারতীয় সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুবরাজ সিংকে। দুজনেরই সাতবার করে ম্যান অফ দ্য সিরিজের পুরষ্কার রয়েছে। এ ছাড়াও সাতবার করে সিরিজ সেরার পুরষ্কার পেয়েছেন ভিভ রিচার্ডস, রিকি পন্টিং ও হাসিম আমলা।
তাঁর আগে খালি রয়েছেন শচীন তেণ্ডুলকর, সনথ জয়সূর্য ও শন পোলক। পোলকের ৯ টি, জয়সূর্যের ১১ টি ও শচীন তেণ্ডুলকরের ১৫ টি ম্যান অফ দ্য সিরিজ পুরষ্কার আছে।
তবে শচীনের ১৫ টি সিরিজ সেরার পুরষ্কার ৪৬৩ টি একদিনের ম্যাচ খেলে। সেখানে মাত্র ২১৬ টি ম্যাচ খেলেছেন বিরাট। অর্থাৎ শচীনের অর্ধেকের থেকেও কম। আর যে গতিতে বিরাট এগোচ্ছেন তাতে প্রতিদিনই ব্যাট কোনও না কোনও রেকর্ড ভাঙছেন। তাই সবথেকে বেশি ম্যান অফ দ্য সিরিজের পুরষ্কারও যে তাঁর ঝুলিতেই থাকবে এই ব্যাপারে আশাবাদী বিরাট ভক্তরা।