Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এমএস ক্লাসিক', অ্যাডিলেডে জয়ের পর ধোনির বিরাট প্রশংসা কোহলির মুখে

দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেডে ভারতের জয়ের নায়ক হিসেবে উঠে আসছে দুটো নাম। এক, অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরি। দুই, শেষ পর্যন্ত থেকে ম্যাচ জিতিয়ে ফেরা মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের পর অবশ্য নিজের প্রাক্তন অধিনায়ককে দরাজ সার্টিফিকেট দিলেন ভা

'এমএস ক্লাসিক', অ্যাডিলেডে জয়ের পর ধোনির বিরাট প্রশংসা কোহলির মুখে

শেষ আপডেট: 16 January 2019 05:05

দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেডে ভারতের জয়ের নায়ক হিসেবে উঠে আসছে দুটো নাম। এক, অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরি। দুই, শেষ পর্যন্ত থেকে ম্যাচ জিতিয়ে ফেরা মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের পর অবশ্য নিজের প্রাক্তন অধিনায়ককে দরাজ সার্টিফিকেট দিলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। বললেন, "এটা ছিল এমএস ক্লাসিক।" ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে বিরাট কোহলি বলেন, ‘‘কোনও সংশয় নেই যদি এই দলে যদি ধোনি না থাকতেন, তা হলে আজ রাতে এমএস ক্লাসিক দেখা হত না। ও দারুণভাবে খেলাটাকে চালিয়েছে। ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে গিয়েছে। ও নিজেই জানত ওর মাথায় কী চলছে। এবং শেষ বেলায় সেই বড় শটগুলো তৈরি রেখেছিল। বিশ্বকাপের জন্য ও অবশ্যই একজন গুরুত্ত্বপূর্ণ খেলোয়াড়।''

আরও পড়ুন সাত আগ্নেয়গিরির মুকুট, বিশ্ব রেকর্ড গড়লেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ

নিজের খেলা নিয়ে বিরাট কোহলি বলেন, "আমি অপেক্ষা করছিলাম আর ব্যাট চালানোর সঠিক সময় ঠিক করছিলাম। আমার মতে, সেই ২-৩ ওভার আসল মুহূর্ত যেখানে রান আর বলের মধ্যের পার্থক্যটা মেটাতে হত। সেটা হওয়ার পর কিছুটা স্বস্তি এসেছিল। যদিও খুব কঠিন দিন ছিল।'' এই রান তাড়া করা যে কঠিন ছিল না, সেটাও এ দিন জানাতে ভোলেননি কোহলি। অ্যাডিলেডের ৪০ ডিগ্রির উপরের গরমে খেলা যা মোটেই সহজ ছিল না, তা মনে করিয়ে দেন অধিনায়ক। তিনি বলেন, ‘‘এই গরম আর আর্দ্রতায় খুব কষ্ট হচ্ছিল। আমার প্যান্ট ঘামে সাদা হয়ে গিয়েছিল। নুন বেরিয়ে আসছিল। ধোনিও শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েছিল। ৫০ ওভার ফিল্ডিং করার পর ব্যাট এই গরমে সহজ ছিল না।'' ধোনিকে নিয়ে করা কোহলির মন্তব্যের সুরই দেখা গিয়েছে নেটিজেনদের মুখেও। সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে মাহি বন্দনায়। সবাই বলছেন, এই গুরুত্ত্বপূর্ণ ম্যাচে ধোনি বুঝিয়ে দিলেন, এখনও নিজের হাতে ম্যাচ ফিনিশ করার ক্ষমতা রাখেন তিনি। হয়তো রিফ্লেক্স আগের থেকে কিছুটা কমেছে, কিন্তু মাহি ম্যাজিক একই আছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```