Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অধিনায়ক হিসেবে কোহলির থেকে অনেক ভালো রোহিত-ধোনি: গম্ভীর

দ্য ওয়াল ব্যুরো: অধিনায়কত্ব নিয়ে এর আগেও বহুবার বিরাট কোহলিকে দুষেছেন গৌতম গম্ভীর। বিশ্বকাপের ঠিক আগে ফের কোহলির অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। বললেন, অধিনায়কত্বের বিচারে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার ধারেকাছেও

অধিনায়ক হিসেবে কোহলির থেকে অনেক ভালো রোহিত-ধোনি: গম্ভীর

শেষ আপডেট: 15 May 2019 14:58

দ্য ওয়াল ব্যুরো: অধিনায়কত্ব নিয়ে এর আগেও বহুবার বিরাট কোহলিকে দুষেছেন গৌতম গম্ভীর। বিশ্বকাপের ঠিক আগে ফের কোহলির অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। বললেন, অধিনায়কত্বের বিচারে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার ধারেকাছেও যান না কোহলি। একটিও আইপিএল না জেতা অধিনায়ক হিসেবে বিরাটের ব্যর্থতা বলেই মনে করেন দিল্লির বিজেপি প্রার্থী গম্ভীর। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় অধিনায়কত্বের ব্যাপারে প্রশ্ন করে হয় গৌতিকে। তিনি বলেন, এই মুহূর্তে দেশের সেরা অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সকে চারবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন তিনি। এ ছাড়া ধোনির অধিনায়কত্বের ব্যাপারেও সবাই জানে। কিন্তু কোহলি অধিনায়ক হিসেবে বিশেষ ছাপ ফেলতে পারেননি। একটাও আইপিএল ট্রফি পাননি তিনি। তা ছাড়া ভারতের অধিনায়ক হিসেবেও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারতে হয়েছে কোহলিকে। তাই ব্যাটসম্যান হিসেবে তিনি বিশ্বের এক নম্বর হলেও অধিনায়ক হিসেবে তিনি অনেকটাই পিছিয়ে। গম্ভীরকে প্রশ্ন করা হয়, তিনি কি মনে করেন ভবিষ্যতে রোহিত শর্মাকে ভারতের অধিনায়ক হিসেবে দেখতে। তাতে গম্ভীর বলেন, "আমার মনে হয় ভারতের অধিনায়কত্ব করার জন্য রোহিত তৈরি। শুধুমাত্র চারটে আইপিএল ট্রফিই নয়, ভারতের অধিনায়ক হিসেবে এশিয়া কাপও জিতেছেন রোহিত। তাই তাঁকে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হলে তা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হবে।" ভারতের প্রাক্তন ওপেনারের মতে, বিশ্বকাপেই সবথেকে বড় পরীক্ষা হতে চলেছে কোহলির। তবে ইংল্যান্ডে জশপ্রীত বুমরাহর উপস্থিতি কোহলির সবথেকে বড় সুবিধা হতে পারে বলে মত তাঁর। গম্ভীর বলেন, "বুমরাহ যে রকম ফর্মে রয়েছেন, তাতে ভারতের তুরুপের তাস হতে পারেন তিনি। তাছাড়া হার্দিক পান্ড্যও ভালো ফর্মে রয়েছেন। ব্যাটসম্যান হিসেবে বিরাট ও রোহিতের উপরেই সবথেকে বেশি দায়িত্ব থাকবে।" কোহলির অধিনায়কত্ব নিয়ে গম্ভীরের এই মন্তব্য অবশ্য নতুন নয়। এর আগেও অনেকবার এই ধরণের মন্তব্য করেছেন তিনি। তাতে কোহলি ভক্তরাও সমালোচনা করেছেন গম্ভীরের। কেউ বলেছেন, আইপিএল-এ অধিনায়কত্ব আর দেশের হয়ে অধিনায়কত্ব করা এক ব্যাপার নয়। আইপিএল-এ চেন্নাই বা মুম্বইয়ের মতো দল পাননি কোহলি। তার উত্তরে জবাবও দিয়েছেন গম্ভীর। বলেছেন, ভালো অধিনায়ক সব ক্ষেত্রেই ভালো অধিনায়কত্ব করবেন। আর আইপিএল-এ অকশনের সময় ক্যাপ্টেনের চাহিদা অনুযায়ী দল গড়া হয়। তাহলে কি নিজের দলের দুর্বলতা জানেন না কোহলি। এতেই তো বোঝা যাচ্ছে অধিনায়ক হিসেবে তিনি কতটা ভালো।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-sports-woh-meri-biwi-thodi-na-hain-shikhar-dhawan-on-need-to-be-in-constant-touch-with-opening-partner-rohit-sharma/

```