Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভাগ্যের জোরে অধিনায়ক বিরাট', গম্ভীরের মন্তব্যের পাল্টা দিলেন কোহলি

দ্য ওয়াল ব্যুরো : আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল-এর। শনিবার কোহলি-ধোনির লড়াইয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে এ বছরের টুর্নামেন্ট। শুরুর আগে বিরাট কোহলিকে ধোনির তুলনায় অনেকটাই সাধারণ অধিনায়ক হিসেবে তুলনা করেছিলেন প্রাক্তন নাইট

'ভাগ্যের জোরে অধিনায়ক বিরাট', গম্ভীরের মন্তব্যের পাল্টা দিলেন কোহলি

শেষ আপডেট: 22 March 2019 18:03

দ্য ওয়াল ব্যুরো : আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল-এর। শনিবার কোহলি-ধোনির লড়াইয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে এ বছরের টুর্নামেন্ট। শুরুর আগে বিরাট কোহলিকে ধোনির তুলনায় অনেকটাই সাধারণ অধিনায়ক হিসেবে তুলনা করেছিলেন প্রাক্তন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। এ বার তার পাল্টা দিলেন কোহলি। বললেন, তিনিও যদি বাইরের লোকেদের মতো ভাবতে থাকেন, তাহলে তো তাঁকে ঘরে বসে খেলা দেখতে হবে। শুক্রবারই বিজেপিতে যোগ দেওয়া পদ্মশ্রী গম্ভীর দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে কোহলির নাম না করে বলেছিলেন, "আমি ওঁকে ( পড়ুন কোহলি ) খুব চালাক অধিনায়ক হিসেবে মনে করি না। ও এখনও পর্যন্ত একটাও আইপিএল জেতেনি। একজন অধিনায়ককে তাঁর ট্রফি জেতার সংখ্যা দিয়েই বিচার করা হয়।" এই প্রসঙ্গে গম্ভীর আরও বলেন, "ধোনির সঙ্গে কারও তুলনা হয় না। ধোনি তিনটে আইপিএল জিতেছে। আমিও দুটো আইপিএল জিতেছি। এমনকী বিরাটের ডেপুটি রোহিত শর্মাও তিনটে আইপিএল জিতেছে। ও ( পড়ুন কোহলি ) খুব ভাগ্যবান, যে এখনও অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছে।" এই মুহূর্তে ধোনির শহর চেন্নাইয়ে আছেন কোহলি। সেখানেই তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অবশ্যই আমি আইপিএল জিততে চাই। আমার যা করণীয় আমি তাই করছি। আমাকে আইপিএল জয়ের হিসেবে বিচার করা হলেও আমার তাতে কিছু এসে যায় না। এ ভাবে কোনও মাত্রা ঠিক করা যায় না। আমি যখনই সুযোগ পেয়েছি, ভালো খেলার চেষ্টা করেছি। আমি সব ট্রফি জেতার চেষ্টা করি। কিন্তু কোনও কারণেই হোক, এখনও পর্যন্ত আইপিএল জিততে পারিনি।"
কোহলি আরও বলেন, "আমরা কেন জিততে পারছি না সে ব্যাপারে আমাদের ভাল করে ভাবতে হবে। যদি আমিও বাইরের লোকদের মতো ভাবতে বসি, তাহলে পাঁচটা ম্যাচও আমি খেলতে পারবো না। আমাকে বাড়িতে গিয়ে বসে থাকতে হবে। আমি জানি অনেকেই আমার বিরুদ্ধে কথা বলতে ভালোবাসেন। কিন্তু আমারও একটা দায়িত্ব আছে। আমিও আমার দলের জন্য আইপিএল জিততে চাই।" আইপিএল-এ তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে খারাপ খেলেছেন, তা মানতে নারাজ বিরাট। তাঁর বক্তব্য, "আমরা ছ'বার সেমি ফাইনাল খেলেছি। দু'বার ফাইনাল খেলেছি। তার মানে আমরা খারাপ দল নই। হ্যাঁ, আমরা জিততে পারিনি। কঠিন সময়ে নিজেদের ফোকাস ধরে রাখতে পারিনি। সেটাই এ বার করার চেষ্টা করব।" ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কোহলি ও গম্ভীরের সম্পর্ক খুব একটা ভালো নয়। আইপিএল-এ একাধিকবার দুজনের মধ্যে গন্ডগোল প্রকাশ্যে এসেছে। এমনকী এর জন্য দুজনেরই ম্যাচ ফিও কাটা গিয়েছিল। ফের একে অন্যের বিরুদ্ধে মুখ খুললেন দুই দিল্লিওয়ালা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/excessive-antibiotics-are-not-good-for-child-health/
 

```