Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু'ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন হার্দিক ও রাহুল

দ্য ওয়াল ব্যুরো: জবাব দিলেও তাতে সন্তুষ্ট নন বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই। আর তাই 'বিতর্কিত' মন্তব্যের জেরে দুটি একদিনের ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। প্রযোজক-পরিচালক ক

দু'ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন হার্দিক ও রাহুল

শেষ আপডেট: 10 January 2019 11:34

দ্য ওয়াল ব্যুরো: জবাব দিলেও তাতে সন্তুষ্ট নন বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই। আর তাই 'বিতর্কিত' মন্তব্যের জেরে দুটি একদিনের ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। প্রযোজক-পরিচালক করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ গিয়েছিলেন এই দুই ক্রিকেটার। সেখানেই মহিলাদের নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেন পান্ডিয়া। রবিবার এপিসোড টেলিকাস্ট হওয়ার পরেই পান্ডিয়ার মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। রাহুল ও পান্ডিয়া মহিলা বিরোধী ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেছেন বলে কমেন্ট আসতে থাকে।

আরও পড়ুন মমতা এক রাতে ২ লক্ষ মুকুল, ৫ লক্ষ সৌমিত্র তৈরি করতে পারেন: অভিষেক

সঙ্গে সঙ্গেই নিজের মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতেই ক্ষমা চেয়ে নেন হার্দিক পান্ডিয়া। তিনি লেখেন, “আমি ওই শোয়ের ফরম্যাটে একটু ভেসে গেছিলাম। কাউকে আঘাত দিয়ে আমি কিছু বলতে চাইনি। তাও আমার কথায় কারও যদি খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চাইছি।” কিন্তু ক্ষমা চাওয়ার পরেও বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির তরফে পান্ডিয়া ও রাহুল দুজনকেই শো'কজ নোটিস পাঠানো হয়। তবে লোকেশ রাহুল কোনও অপ্রীতিকর মন্তব্য করেছেন বলে শোনা যায়নি এখনও। কিন্তু একই অনুষ্ঠানে থাকায় তাঁকেও শো কজ করা হয়। এই জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয় দুজনকে। কিন্তু ১২ ঘণ্টার মধ্যেই বোর্ডকে ই-মেল করে নিজের জবাব দেন পান্ডিয়া। কিন্তু এই জবাবেও সন্তুষ্ট নন প্রশাসনিক কিমিটির প্রধান বিনোদ রাই। পিটিআইকে বিনোদ রাই জানিয়েছেন,  ‘‘আমি হার্দিক পান্ডিয়ার জবাবে সন্তুষ্ট নই। আমি বিসিসিআই-এর কাছে দুই ক্রিকেটারকে দুটি ওয়ান ডে'র জন্য নির্বাসিত করার আর্জি জানাচ্ছি। তবে ফাইনাল সিদ্ধান্ত ডায়না সবুজ সঙ্কেত দিলেই নেওয়া হবে।'' কিন্তু কেন পছন্দ হয়নি হার্দিকের জবাব? বিনোদ রাই জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া জবাব দিলেও লোকেশ রাহুলের জবাব নিয়ে কোনও কিছু জানা যায়নি। সমস্যা দেখা দিয়েছে হার্দিকের মন্তব্যেই। সব মিলে লোকেশ রাহুলের অবস্থানটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আর তাই এই জবাব পছন্দ হয়নি তাঁর। তবে সবকিছুই এখন নির্ভর করছে প্রশাসনিক কমিটির আরেক সদস্য ডায়না এডুলজির উপর। যদিও ডায়না এডুলজি বিষয়টিকে বিসিসিআই-এর লিগ্যাল সেলে পাঠানোর পক্ষে। বিনোদ রাই বলেন, ‘‘ডায়না চায় দুই ক্রিকেটারের আদৌ নির্বাসন হওয়া উচিত কিনা সেই বিষয়ে আইনি মতামত নিতে। তবে ডায়না তাঁর মতামত দিলেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মত চাইলে বলব এই মন্তব্য খুব খারাপ। খারাপ রূচির পরিচয়। যা গ্রহণযোগ্য নয়।''
১২ জানুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে যদি এই দুই ক্রিকেটারদের নির্বাসিত করা হয় তা হলে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটোতেই খেলা হবে না দু'জনের। এখন দেখার দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে কবে সিদ্ধান্ত নেওয়া হয়।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```