Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রিজে বাজিমাত করে সোনা দুই বাঙালির, এশিয়াডে নতুন রেকর্ডের দোরগোড়ায় ভারত

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি বলতে যেমন বোঝায় ধুতি-পাঞ্জাবি, খাওয়ার পর শেষ পাতে মিষ্টি, চায়ের দোকানে রাজনীতির আড্ডা, ঠিক তেমনই বাঙালি মানেই তাস। আর এই তাস খেলাতেই এশিয়া জয় করলেন দুই বাঙালি। ভারতের জন্য এশিয়াডের আসর থেকে নিয়ে এলেন ১৫ নম্বর সোনা।

ব্রিজে বাজিমাত করে সোনা দুই বাঙালির, এশিয়াডে নতুন রেকর্ডের দোরগোড়ায় ভারত

শেষ আপডেট: 1 September 2018 08:59

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি বলতে যেমন বোঝায় ধুতি-পাঞ্জাবি, খাওয়ার পর শেষ পাতে মিষ্টি, চায়ের দোকানে রাজনীতির আড্ডা, ঠিক তেমনই বাঙালি মানেই তাস। আর এই তাস খেলাতেই এশিয়া জয় করলেন দুই বাঙালি। ভারতের জন্য এশিয়াডের আসর থেকে নিয়ে এলেন ১৫ নম্বর সোনা। জাকার্তায় এশিয়ান গেমসের আসরে ছেলেদের ব্রিজের পেয়ার ইভেন্টে সোনা জিতলেন দুই বাঙালি প্রণব বর্ধন ও শিবনাথ দে সরকার। ফাইনালে ৩৮৪ পয়েন্ট স্কোর করেন এই দুই বাঙালি। বছর ৬০-র প্রণব ও ৫৬ বছরের শিবনাথ দে সরকারের সামনে কেউ দাঁড়াতেই পারেননি। এর আগেও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরেই ছিলেন এই দুই বাঙালি ব্রিজ খেলোয়াড়। তাঁরা ছাড়াও আরও দুটি দল ছিল এই ইভেন্টে। কিন্তু অন্য দুই বাঙালি সুমিত মুখার্জী ও দেবব্রত মজুমদারের পেয়ার নবম স্থানে শেষ করেন। প্রণব বর্ধন ও শিবনাথ দে সরকারকে এই কৃতিত্বের জন্য টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। https://twitter.com/Ra_THORe/status/1035794106444902400 এই সোনার ফলে এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ১৫। সেই সঙ্গে ভারত স্পর্শ করল রেকর্ড। এর আগে ১৯৫১ সালে শেষবার এশিয়ান গেমসে ১৫ সোনা পেয়েছিল ভারত। সেটাই ছিল প্রথম এশিয়ান গেমস। এ বার ইতিমধ্যেই তা স্পর্শ করে ফেলেছে ভারত। এখনও বেশ কিছু সোনার সম্ভাবনা বাকি আছে ভারতীয় খেলোয়াড়দের জন্য। অর্থাৎ এ বারের এশিয়ান গেমস যে হতে চলেছে ভারতের জন্য সবথেকে সফল এশিয়ান গেমস তা এখন থেকেই বোঝা যাচ্ছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```