Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন টুটু

দ্য ওয়াল ব্যুরো: আনন্দের বহিঃপ্রকাশটা হয়ে গেছিল একটু বেশিই। আর আনন্দের আতিশয্যে মুখ দিয়ে বেরিয়ে গেছিল এক চরম লিঙ্গবৈষম্যমূলক কথা। আর সেই কথা ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ক্ষমা চাইলেন তিনি, স্বপন সাধ

সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন টুটু

শেষ আপডেট: 13 September 2018 08:11

দ্য ওয়াল ব্যুরো: আনন্দের বহিঃপ্রকাশটা হয়ে গেছিল একটু বেশিই। আর আনন্দের আতিশয্যে মুখ দিয়ে বেরিয়ে গেছিল এক চরম লিঙ্গবৈষম্যমূলক কথা। আর সেই কথা ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ক্ষমা চাইলেন তিনি, স্বপন সাধন বসু। ময়দানের টুটু বসু। মোহনাবাগান তখন হেনরির জোড়া গোলে এগিয়ে। গ্যালারিতে উৎসব শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের খরা কাটানোর আনন্দে মাতোয়ারা মোহন জনতা। ঠিক সেই সময়ই কলকাতা লিগ সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক এক সঙ্গে দাঁড় করান টুটু বসু এবং অঞ্জন মিত্রকে। দীর্ঘদিনের দুই বন্ধু পাশাপাশি দাঁড়িয়ে। ইদানীং অবশ্য ক্লাবের গোষ্ঠী রাজনীতিতে দুজনে যুযুধান। কিন্তু আজ মোহনবাগানের জয়ের দিন। টুটুবাবু নিজের স্টাইলে চিৎকার করে উঠলেন, “আজ কোনও রাজনীতি নয়। আজ শুধু মোহনবাগান-মোহনবাগান-মোহনবাগান।” এই পর্যন্ত সব ঠিকই ছিল। এরপরই টুটু বসুকে সঞ্চালক এত বছর পর ঘরোয়া লিগ জেতার অনুভূতি জানতে চান। তার উত্তরে মোহন সভাপতির উত্তর,“সাত বছর ধরে মেয়ে হচ্ছিল। হঠাৎ করে একটা ছেলে হয়ে গেছে।” আর এই মন্তব্যেই বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়া থেকে ময়দান সর্বত্র। অনেকেই বলছেন, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগানকেই যেন চ্যালেঞ্জ করে দিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। ইস্টবেঙ্গল তো বটেই মোহন সমর্থকদের একটা বড় অংশও টুটু বাবুর এই মন্তব্যের সমালোচনা করেন। নিজের বক্তব্য যে ভুল সেটা বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোলে নামেন খোদ টুটু বসু। বৃহস্পতিবার সকালে একটি প্রেস বিবৃতি দিয়ে তিনি জানান, তিনি যে মন্তব্য করেছেন সেটা আবেগের বশে। আট বছর পর লিগ জয়ের আনন্দে তিনি ভেসে গিয়েছিলেন। কাউকে আঘাত করার কোনও ইচ্ছা তাঁর ছিল না। তাঁর বক্তব্যে তাঁর ভালোবাসার লোকেরাই আহত হয়েছেন। সেইজন্য তিনি দুঃখিত। তিনি আরও বলেন, তাঁর বাড়িতে পুত্রবধূ ও নাতনিরা আছেন। তাই তিনি কন্যা সন্তানের মূল্য জানেন। তাই তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন। কিন্তু এরপরেও সমালোচকদের একাংশ বলছেন, যা বলার টুটু বাবু বলে দিয়েছেন। মুখ থেকে বেরানো কথা ফিরিয়ে নেওয়া যায় না। তাই যতই তিনি বলুন দুঃখ পেয়েছেন, আসলে তাঁর কথার মধ্যে দিয়ে তাঁর আসল মানসিকতা প্রকাশ পেয়েছে। আবার অনেকে টুটু বসুর সমর্থনে বলেন, সত্যি আনন্দের চোটে এরকম কথা বলে ফেলেছিলেন টুটু বসু। তাই নিজের ভুল বুঝতে পেরেই ক্ষমা চেয়েছেন তিনি।

```