Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

VAR-এর ‘ভারে’ ডুবল ম্যান সিটি, রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে টটেনহ্যাম

দ্য ওয়াল ব্যুরো: চার মিনিটে প্রথম গোল। ২১ মিনিটের মধ্যেই পাঁচটা। সব মিলিয়ে সাত গোলের থ্রিলার দেখল এতিহাদ স্টেডিয়াম। অতিরিক্ত সময়ে গোল করেও VAR-এর সিদ্ধান্তে বাতিল হয় সেই গোল। ফলে জয়ের সেলিব্রেশনের কয়েক সেকেন্ড পরেই ফের হতাশা গ্রাস করল হোম স

VAR-এর ‘ভারে’ ডুবল ম্যান সিটি, রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে টটেনহ্যাম

শেষ আপডেট: 18 April 2019 06:43

দ্য ওয়াল ব্যুরো: চার মিনিটে প্রথম গোল। ২১ মিনিটের মধ্যেই পাঁচটা। সব মিলিয়ে সাত গোলের থ্রিলার দেখল এতিহাদ স্টেডিয়াম। অতিরিক্ত সময়ে গোল করেও VAR-এর সিদ্ধান্তে বাতিল হয় সেই গোল। ফলে জয়ের সেলিব্রেশনের কয়েক সেকেন্ড পরেই ফের হতাশা গ্রাস করল হোম সমর্থকদের। দলের প্রধান অস্ত্র হ্যারি কেনকে ছাড়াই অ্যাওয়ে ম্যাচ জিতলেন পোচেত্তিনো। সৌজন্যে কোরিয়ান সং হু মিন। তাঁর জোড়া গোল ও লরেন্তের গোলে ম্যাচ ড্র করে অ্যাওয়ে গোলের নিয়মে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে জায়গা করে নিল টটেনহ্যাম হটসপার। খেলার শুরু থেকেই চমক। মাত্র চার মিনিটেই বক্সের বাঁ’দিক থেকে ডান পায়ের জোরালো ইনসুইঙ্গারে গোল করে সিটিকে এগিয়ে দেন রহিম স্টারলিং। দেখে মনে হচ্ছিল, ক্যারি কেনের অনুপস্থিতিতে ঘরের মাঠে স্পার্সকে সহজেই হারাবে ম্যান সিটি। কিন্তু তিন মিনিট পরেই বদলে গেল ছবি। প্রতি আক্রমণ থেকে সিটি ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল করেন প্রথম লেগের নায়ক সং হু মিন। ১০ মিনিটের মাথায় ফের ভুল কোম্পানি, ওয়াকারদের। বক্সের বাঁ’দিক থেকে ডানপায়ের ইনসুইংয়ে এ বার বল জালে জড়িয়ে দেন সং। টটেনহ্যাম এগিয়ে যায় ২-১ গোলে। ম্যাচ জিততে গেলে তখনও সিটিকে করতে হতো আরও তিন গোল। অবশ্য পরের মিনিটেই ম্যান সিটিকে সমতায় ফেরান বার্নার্ডো সিলভা। ২১ মিনিটের মাথায় ডানপ্রান্ত ধরে কেভিন দি’ব্রুইনার ক্রসে মাথা ঠাণ্ডা করে সিটিকে ফের এগিয়ে দেন স্টারলিং। প্রথম ২১ মিনিটেই ৩-২ গোলে এগয়ে যায় সিটি। প্রথমার্ধে আরও বেশ কয়েকবার দু’দলই সুযোগ পায়। কিন্তু গোল আসেনি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মকভাবে শুরু করে ম্যান সিটি। তার ফলও মেলে। ৫৯ মিনিটের মাথায় গোল করে সিটিকে এগিয়ে দেন অ্যাগুয়েরো। এই গোলের পর এগ্রিগেটে ৪-৩ গোলে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল। ফলে জয়ের জন্য আরও একটা গোল দরকার ছিল টটেনহ্যামের। ৭৩ মিনিটের মাথায় ডেলে আলির কর্নার থেকে গোল করে ফের খেলার ছবি বদলে দেন লরেন্তে। এগ্রিগেট ৪-৪ হয়ে যাওয়ায় অ্যাওয়ে ব্যবধানে এগিয়েছিল টটেনহ্যাম। সময় পেরিয়ে যাচ্ছিল। গোল আসছিল না। ডিফেন্সে লোক বাড়িয়ে সব ফাঁকফোকর বন্ধ করে দিয়েছিলেন পোচেত্তিনো। ম্যাচের অতিরিক্ত সময়ে ফের নাটক। ৯২ মিনিটের মাথায় অ্যাগুয়েরোর পাস থেকে গোল করেন স্টারলিং। সঙ্গে সঙ্গে এতিহাদ স্টেডিয়াম জুড়ে শুরু হয় উচ্ছ্বাস। গুয়ার্দিওলাও উৎসব শুরু করেন। অন্যদিকে মাথায় হাত দিয়ে বসে পড়েন টটেনহ্যাম ফুটবলাররা। ঠিক তখনই বিগ স্ক্রিনে তিনটে লাইন ফুটে ওঠে। ‘VAR REVIEW, OFFSIDE, NO GOAL’। মুহূর্তের মধ্যে পুরো ছবিটাই বদলে যায়। এ বার উৎসব শুরু করেন অ্যাওয়ে সমর্থকরা। অন্যদিকে হতভম্ব হয়ে যান সিটি সমর্থকরা। অবশেষে অ্যাওয়ে গোলেই ম্যাচ জেতে স্পার্স। এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেল টটেনহ্যাম। সেখানে তাদের প্রতিপক্ষ আয়াক্স। এই আয়াক্সের হাতেই বধ হয়েছে রিয়েল মাদ্রিদ, জুভেন্টাসের মতো দল। অন্যদিকে এ বারেও কোয়ার্টার ফাইনালে হেরে ম্যান সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন সেই অধরাই থেকে গেল গুয়ার্দিওলার।

```