Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈশ্বর তোমাকে ধন্যবাদ, বিরাটকে এনেছ : অনুষ্কা

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই বিয়ের পর প্রথম করবা চৌথে বলেছিলেন 'বিরাট তাঁর পৃথিবী'। এ বার বিয়ের পর প্রথম জন্মদিনেও বিরাটকে সবার থেকে আলাদাভাবে শুভেচ্ছা জানালেন অনুষ্কা। রবিবার রাত ১২ টা বাজার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিরাটের উদ্দেশে ভেসে

ঈশ্বর তোমাকে ধন্যবাদ, বিরাটকে এনেছ : অনুষ্কা

শেষ আপডেট: 5 November 2018 10:34

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই বিয়ের পর প্রথম করবা চৌথে বলেছিলেন 'বিরাট তাঁর পৃথিবী'। এ বার বিয়ের পর প্রথম জন্মদিনেও বিরাটকে সবার থেকে আলাদাভাবে শুভেচ্ছা জানালেন অনুষ্কা। রবিবার রাত ১২ টা বাজার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিরাটের উদ্দেশে ভেসে এসেছে একের পর এক শুভেচ্ছা বার্তা। ভারতীয় দলের বর্তমান, প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে ফ্যানেরা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। এমনকী শুধু ভারত নয়, পাকিস্তানের কোহলি ফ্যানের থেকেও এসেছে বার্তা। কেউ বিরাটকে 'কিং কোহলি', কেউ ম্যাজিশিয়ান, কেউ বা রান মেশিন বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন ইডেন বেল বাজালেন আজ্জু, গম্ভীরের প্রশ্ন দুর্নীতির গলায় ঘণ্টা বাঁধবে কে?

কিন্তু সবার থেকে আলাদা বার্তা এসেছে স্ত্রী অনুষ্কা শর্মার তরফ থেকে। টুইট করে বিরাটকে নয়, বরং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা। তিনি লিখেছেন, " বিরাটের জন্মের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।" টুইটের সঙ্গে নিজের ও বিরাটের খুব সুন্দর একটা ছবিও দিয়েছেন অনুষ্কা। আর এই টুইট করার পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই টুইটকে নিয়েও কমেন্ট করেছেন নেটিজেনরা। https://twitter.com/AnushkaSharma/status/1059314552851128321 বেশিরভাগই প্রশংসা করেছেন অনুষ্কা শর্মার সেন্স অফ হিউমারের। অনেকে আবার দুজনের মধ্যে যে বন্ডিং, সেই বন্ডিংয়ের প্রশংসা করেছেন। কেউ বলেছেন, দুজন নিজেদের কাজে এত ব্যস্ত থাকার পরেও একে অন্যের জন্য এত সময় বের করেন। এটা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। কেউ আবার মজা করে বলেছেন, করবা চৌথে দুজন দুজনকে ভালোবাসার এত কথা বলেছিলেন, যে আর কিছু বাকি ছিল না। আর তাই এ বার ঈশ্বরকেই ধন্যবাদ জানালেন অনুষ্কা। কারণ যায় হোক, জন্মদিনের উইশেও বিরুষ্কা জুটি সুপারহিট।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```