Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কবে শুরু হয়েছিল দিন-রাতের টেস্ট, কীই বা তার বিশেষত্ব, জেনে নিন ১০ তথ্যে

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট। ভারত ও বাংলাদেশ দু’দলই প্রথমবার গোলাপি বল হাতে টেস্ট খেলবে। কিন্তু এর অনেক আগে থেকেই বিশ্বজুড়ে এই দিন-রাতের টেস্ট শুরু হয়ে গিয়েছে। দিনের বেলা খে

কবে শুরু হয়েছিল দিন-রাতের টেস্ট, কীই বা তার বিশেষত্ব, জেনে নিন ১০ তথ্যে

শেষ আপডেট: 18 November 2019 13:49

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট। ভারত ও বাংলাদেশ দু’দলই প্রথমবার গোলাপি বল হাতে টেস্ট খেলবে। কিন্তু এর অনেক আগে থেকেই বিশ্বজুড়ে এই দিন-রাতের টেস্ট শুরু হয়ে গিয়েছে। দিনের বেলা খেলা টেস্টের থেকে এই গোলাপি বল টেস্টের কিছু পার্থক্যও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই দিন-রাতের টেস্টের ব্যাপারে কিছু তথ্য। ১. প্রথম দিন-রাতের টেস্ট খেলা হয় ২০১৫ সালে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে এই টেস্ট খেলা হয়েছিল। তিন উইকেটে এই ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। ২. অবশ্য তারও তিন বছর আগে অর্থাৎ ২০১২ সালে এই দিন-রাতের টেস্টের জন্য গ্রিন সিগন্যাল দেয় আইসিসি। কিন্তু এই খেলার নিয়ম বানানো ও তা রূপায়ণে সময় লেগে যায় তিন বছর। ৩. ভারতে শুক্রবার থেকে প্রথম দিন-রাতের টেস্ট শুরু হলেও এখনও পর্যন্ত মোট ১৪টি দিন-রাতের টেস্ট খেলা হয়েছে। ৪. সাধারণত টেস্ট ক্রিকেট লাল বলে খেলা হয়। কারণ এই বলের স্থায়িত্ব সাদা বলের থেকে বেশি হয়। এ ছাড়া লাল বলে সুইংও বেশি পাওয়া যায়। কিন্তু রাতের বেলা লাল বলে খেলতে ব্যাটসম্যানদের সমস্যা হতে পারে এই ভেবে এই গোলাপি বলে শুরু হয় খেলা। ৫. দিন-রাতের টেস্ট হলেও এক দিনে সেই ৯০ ওভারেরই খেলা হয়ে থাকে। অন্যান্য নিয়ম যেমন একটা বলে ৮০ ওভার বল করতে হবে, কিংবা কোনও দিন পুরো ওভার খেলা না হলে সেই ঘাটতি পরের দিন পূরণ করতে হবে, এই সব নিয়ম দু’ধরনের টেস্টের ক্ষেত্রেই এক। ৬. তবে অন্য কিছু নিয়মে বদল হয়ে থাকে। যেমন সাধারণত টেস্টে লাঞ্চ ও চায়ের বিরতি হয়। লাঞ্চের বিরতি ৪০ মিনিট ও চায়ের বিরতি ২০ মিনিটের হয়। কিন্তু দিন-রাতের টেস্টের ক্ষেত্রে লাঞ্চের বিরতি থাকে না। খেলা শুরু হওয়ার পর প্রথম বিরতি হয় চায়ের বিরতি। সেটা ২০ মিনিটেরই হয়। তারপর হয় ডিনারের বিরতি। সেটা হয় ৪০ মিনিটের। ৭. আইসিসি নতুন নিয়ম করেছে দিন-রাতের টেস্ট খেলাটা পুরোটা দু’দলের উপরেই নির্ভর করছে। যে দেশে খেলা হচ্ছে সেই দেশ সফরকারী দেশকে জিজ্ঞাসা করবে। যদি দু’দেশই রাজি থাকে তাহলে প্রতিটি সিরিজে একটি করে দিন-রাতের টেস্ট তারা খেলতে পারবে। ৮. এখনও পর্যন্ত ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই চারটি দেশই একটাও দিন-রাতের টেস্ট খেলেনি। ইডেন টেস্টের পর সেই তালিকায় থাকবে শুধুমাত্র আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ৯. শেষ দিন-রাতের টেস্ট খেলা হয়েছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে। চলতি বছরের জানুয়ারি মাসে দু’দল এই টেস্ট খেলেছিল। ১০. এখনও পর্যন্ত সবথেকে বেশি দিন-রাতের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। ১৪টি টেস্টের মধ্যে ৫টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এই সবকটি টেস্টই তারা জিতেছে। অর্থাৎ দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার সাফল্যের হার ১০০ শতাংশ।

```