দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে লজ্জাজনক হারের পর প্রথম টেস্টেও ১০ উইকেটে হারতে হয়েছে ভারতকে। বিরাটদের এই সাম্প্রতিক ফর্ম নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ওয়েলিংটনে হারের পর এবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট খেলতে রওনা দিয়েছেন বিরাটরা। সেই ছবি পোস্ট করেছিলেন ভারতের ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। এই ছবি নিয়েই শুরু হয়েছে সমালোচনা।
বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটা ছবি পোস্ট করেন ময়ঙ্ক। সেখানে দেখা যাচ্ছে তিনি, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ ও বিরাট কোহলি একসঙ্গে হাঁটছেন। এই ছবি পোস্ট করে ময়ঙ্ক ক্যাপশনে লেখেন, “ওয়েলিংটন থেকে রওনা দিলাম।” এই ছবি পোস্ট করার পরেই শুরু হয়েছে সমালোচনা।
https://twitter.com/sureshraju8899/status/1232482073568432128?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1232482073568432128&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fnew-zealand-vs-india-2020%2Fnz-vs-ind-ishant-sharma-mayank-agarwal-trolled-for-posting-travel-picture-after-heavy-defeat-to-new-2185822
একজন এই ছবির কমেন্টে লিখেছেন, ‘পোজ না দিয়ে খেলায় মন দাও।’ একজন আবার লিখেছেন, ’৯০-এর দশকে দল মাঠে পোজ দিত। এখনকার দল ক্যামেরার সামনে পোজ দেয়।’ একজন তো আরও কটাক্ষ করে বলেছেন, ‘তোমরা ওখানে খেলতে গিয়েছ, ঘুরতে বা কেনাকাটা করতে নয়।’
https://twitter.com/MSD07fan/status/1232506447306674176?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1232506447306674176&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fnew-zealand-vs-india-2020%2Fnz-vs-ind-ishant-sharma-mayank-agarwal-trolled-for-posting-travel-picture-after-heavy-defeat-to-new-2185822
শুধু এই টেস্ট হারের পর নয়, ওয়ান ডে সিরিজে হারের পর থেকেই কোহলিদের সমালোচনা শুরু হয়েছে। ওয়েলিংটনে হারের পর তার জবাবও দিয়েছেন ভারত অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, “আমরা মানছি আমরা খারাপ খেলেছি। কিন্তু তার মানে দুনিয়া শেষ হয়ে যায়নি। কেউ কেউ এমন ভাবছেন, একটা হারেই সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু আমরা বাইরের কথা কান দিই না। খেলায় হার-জিত আছেই। এতদিন আমরা জিতছিলাম। একটা টেস্ট হারতেই সমালোচনা শুরু হল। একটা টেস্ট হারার মানে আমরা খারাপ দল হয়ে যায়নি। আমাদের ভুলগুলো শুধরে পরের ম্যাচেই আমরা ফিরে আসব।”
https://twitter.com/Arunkum15483182/status/1232491991906148352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1232491991906148352&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fnew-zealand-vs-india-2020%2Fnz-vs-ind-ishant-sharma-mayank-agarwal-trolled-for-posting-travel-picture-after-heavy-defeat-to-new-2185822
কোহলি যতই সমালোচকদের জবাব দেন, ভারতের এই হারকে যে সবাই ভালভাবে মেনে নিতে পারছেন না সেটা পরিষ্কার। টি ২০ সিরিজ জেতার পরে যেভাবে বিরাটদের প্রশংসা শুরু হয়েছিল, বর্তমানে ঠিক ততটাই তাঁদের সমালোচনা করা হচ্ছে। একটা ছবি শেয়ার করেও তার হাত থেকে বাঁচতে পারছেন না বিরাটরা।