Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গিদের নিশানায় বিরাট-রোহিতরা, বাংলাদেশ ম্যাচের আগে কড়া নিরাপত্তা দিল্লিতে

দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময় ভারতীয় দলের উপর জঙ্গি হামলা হতে পারে বলে দিল্লি পুলিশকে সতর্ক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ( এনআইএ )। আর তাই গোটা দিল্লি জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অরুণ জেটলি স্টেডিয়ামের নিরাপত্তাও

জঙ্গিদের নিশানায় বিরাট-রোহিতরা, বাংলাদেশ ম্যাচের আগে কড়া নিরাপত্তা দিল্লিতে

শেষ আপডেট: 29 October 2019 06:14

দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময় ভারতীয় দলের উপর জঙ্গি হামলা হতে পারে বলে দিল্লি পুলিশকে সতর্ক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ( এনআইএ )। আর তাই গোটা দিল্লি জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অরুণ জেটলি স্টেডিয়ামের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে খবর। ৩ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু হচ্ছে ভারতের। তার আগেই ভারতীয় দলের বিরুদ্ধে হুমকি চিঠি এসেছে এনআইএ-র কাছে। এই চিঠি বিসিসিআই-এর নিরাপত্তা সংস্থার কাছে এসেছিল। তারাই সেটা এনআইএ-র কাছে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠি পাঠিয়েছে কোঝিকোড়ের অল ইন্ডিয়া লস্কর জঙ্গি গোষ্ঠী। চিঠিতে হুমকি দেওয়া ম্যাচের দিন অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও সেখানে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্বদের নিশানা করা হবে। অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে। নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই চিঠি ভুয়ো হুমকি হতে পারে। কিন্তু কোনও রকমের ঝুঁকি নিতে চান না তারা। গত কয়েক মাসে দেশজুড়ে সন্ত্রাসের ঘটনা বেড়েছে। এই পরিস্থিতিতে খেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে দিল্লি পুলিশ। অরুণ জেটলি স্টেডিয়ামের কোথাও যাতে নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে ভারত-বাংলাদেশ দু'দলেরই প্রত্যেক ক্রিকেটারের সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। ম্যাচের দিন যে সব ভিআইপিরা উপস্থিত থাকবেন তাঁদেরও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেই দিল্লি পুলিশ সূত্রে খবর। ম্যাচের দিন মাঠ ও তার চারপাশে হাই সিকিউরিটি থাকবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। প্রত্যেক দর্শককে ভালো করে পরীক্ষা করে তারপরেই মাঠে ঢুকতে দেওয়া হবে। আলাদা করে সিসিটিভিতে মাঠের প্রতিটি অংশের উপর নজর রাখা হবে বলে জানানো হয়েছে।

```