Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

৭২-এ পা সুনীল গাভাসকারের, লিটল মাস্টারকে জন্মদিনে শুভেচ্ছা বিসিসিআই, আইসিসির

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ৭১ বছর পূর্ণ হল লিটল মাস্টার সুনীল গাভাসকারের। তাঁর জন্মদিনে শুভেচ্ছার বন্যা ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররা নন, বিশ্বের অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন গাভাসকারকে। শুভে

৭২-এ পা সুনীল গাভাসকারের, লিটল মাস্টারকে জন্মদিনে শুভেচ্ছা বিসিসিআই, আইসিসির

শেষ আপডেট: 10 July 2020 08:11

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ৭১ বছর পূর্ণ হল লিটল মাস্টার সুনীল গাভাসকারের। তাঁর জন্মদিনে শুভেচ্ছার বন্যা ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররা নন, বিশ্বের অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন গাভাসকারকে। শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে। শুক্রবার সকালে বিসিসিআইয়ের তরফে টুইট করে বলা হয়, “বিশ্বকাপ জয়ী, টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান, অভিষেক টেস্ট সিরিজে সর্বাধিক ৭৭৪ রানের অধিকারী। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকারকে শুভ জন্মদিন।” https://twitter.com/BCCI/status/1281446485423321088?s=19   শুভেচ্ছা জানানো হয় আইসিসির তরফেও। শুক্রবার সকালে আইসিসি টুইট করে জানায়, “প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক, প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টের দুই ইনিংসেই তিনবার সেঞ্চুরির মালিক, ২০০৫ সাল পর্যন্ত টেস্টে সর্বাধিক রানের রেকর্ড ধারী, প্রথম ভারতীয় ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচের মালিক। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকারকে শুভ জন্মদিন।” https://twitter.com/ICC/status/1281415350589030400?s=19 ১৯৭১ সালে ভারতের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় গাভাসকারের। কেরিয়ারে ১২৫টি টেস্ট ম্যাচ খেলেছেন গাভাসকার। ৫১.১২ গড়ে ১০,১২২ রান করেছেন তিনি। কেরিয়ারে ৩৪টি টেস্ট সেঞ্চুরি রয়েছে গাভাসকারের। একদিনের ক্রিকেটে ১০৮টি ম্যাচ খেলে ৩০৯২ রান রয়েছে গাভাসকারের। ব্যাটিং গড় ৩৫.১৩। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গাভাসকার। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় গাভাসকারকে। শুধুমাত্র ভারত নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয় লিটল মাস্টারকে। পরবর্তীকালে আর এক মুম্বইকর শচীন তেণ্ডুলকর তাঁর রেকর্ড ভাঙলেও শচীনও বারবার বলতেন গাভাসকারের শ্রেষ্ঠত্বের কথা। কারণ শুধু রান করা নয়, সেই সময় ওয়েস্ট ইন্ডিজের গার্নার, হোল্ডিং, রবার্টস কিংবা অস্ট্রেলিয়ার লিলি, টমসন জুটির বিরুদ্ধে বিনা হেলমেটে ব্যাট করেছেন গাভাসকার। বারবার বলের আঘাতে আহত হয়েছেন। কিন্তু মাঠ ছাড়েননি। কত ম্যাচে যে একার হাতে ভারতকে তিনি বাঁচিয়েছেন, তা লেখা রয়েছে রেকর্ড বইতে। আর তাই তো সবার এত শ্রদ্ধার তিনি। জন্মদিনে তাঁকে সম্মান জানাল গোটা ক্রিকেট দুনিয়া।

```