Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

গ্যালারি তৈরি ছিল, পারলাম না আমরা, ক্ষমা চাইলেন সুনীল

দ্য ওয়াল ব্যুরো : ৬১ হাজার ৪৮৬। গতকাল সন্ধেবেলা যুবভারতীতে সুনীলদের হয়ে গলা ফাটাতে উপস্থিত ছিলেন এত সংখ্যক সমর্থক। কিন্তু তাঁদের মন ভরাতে পারল না ভারত। বিশ্বকাপ কোয়ালিফায়ারে শেষ মুহূর্তে আদিল খানের গোলে কোনও রকমে বাংলাদেশের সঙ্গে ড্র করল ইগ

গ্যালারি তৈরি ছিল, পারলাম না আমরা, ক্ষমা চাইলেন সুনীল

শেষ আপডেট: 16 October 2019 06:18

দ্য ওয়াল ব্যুরো : ৬১ হাজার ৪৮৬। গতকাল সন্ধেবেলা যুবভারতীতে সুনীলদের হয়ে গলা ফাটাতে উপস্থিত ছিলেন এত সংখ্যক সমর্থক। কিন্তু তাঁদের মন ভরাতে পারল না ভারত। বিশ্বকাপ কোয়ালিফায়ারে শেষ মুহূর্তে আদিল খানের গোলে কোনও রকমে বাংলাদেশের সঙ্গে ড্র করল ইগর স্টিম্যাচের ছেলেরা। কিন্তু তারপরেও গ্যালারির চিৎকার কমেনি। থামেনি সুনীলদের জন্য হাততালি। আর তাই ম্যাচের পর যুবভারতীর দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী। বুধবার সকালে টুইটে সুনীল লেখেন, "গত রাতে যুবভারতীর পরিবেশের মতো খেলা আমরা খেলতে পারিনি। এই জন্য ড্রেসিং রুমের সবার মন খারাপ। আমরা যে সুযোগ পেয়েছিলাম তা কাজে লাগাতে পারিনি। কিন্তু এটা একটা প্রক্রিয়া। আপনারা এভাবেই মাঠে আসুন। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।" https://twitter.com/chetrisunil11/status/1184295678626779137?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1184295678626779137&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Fsports%2Ffootball%2Fsunil-chhetri-india-vs-bangladesh-world-cup-qualifier-6071215%2F গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের গ্রাফ উপরের দিকে উঠেছে। তার সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য সুনীলের। ভারতের হয়ে ১১২ ম্যাচে ৭২ গোল করেছেন তিনি। তাঁর পায়েই স্বপ্ন দেখেছে ভারত। এই বয়সেও একার কাঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুনীল মাঠে না থাকা মানে খেলার আগেই অনেকটা পিছিয়ে থাকে ভারত। কিন্তু বিশ্বকাপ কোয়ালিফায়ারে কাতারের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সুনীলকে ছাড়াই ড্র করেছিল ভারত। সাহস পেয়েছিলেন সুনীলও। বলেছিলেন, আমাকে ছাড়াও সফল এই দল। আমিও অন্যদের মতোই এই দলের অংশ। কিন্তু কাতার ম্যাচের ছিটেফোঁটাও দেখা গেল না মঙ্গলবার ভারতের খেলার মধ্যে। কাতারের বিরুদ্ধে নায়ক হয়েছিলেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। সেই গুরপ্রীতের ভুলেই গোল হজম করতে হয়েছে ভারতকে। কোনও রকমে ড্র করে মান বেঁচেছে। কয়েক মাস আগে মুম্বইয়ে একটি ফ্রেন্ডলি ম্যাচের আগে টুইট করে ফুটবল সমর্থকদের মাঠ ভরানোর আবেদন করেছিলেন সুনীল। কলকাতায় কিন্তু সে সব করতে হয়নি। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুবভারতী হাউসফুল। সবাই ভারতীয় দলের জার্সি পরে গালে ভারতের পতাকা এঁকে মাঠে এসেছিলেন। ৯০ মিনিট দলকে সমর্থন করেছে যুবভারতী। ম্যাচ শেষেও হাততালি এসেছে সুনীলদের জন্য। আর তাই হয়তো ম্যাচের পরে সুনীল টুইট করে ক্ষমা চাইলেন ভারতীয় ফুটবলের মক্কার কাছে। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```