Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিম্বাবোয়ের বদলি শ্রীলঙ্কা, জানুয়ারি মাসে টি ২০ সিরিজ ভারতে

দ্য ওয়াল ব্যুরো : প্রথমে ঠিক ছিল ২০২০ সালের জানুয়ারি মাসে তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলতে ভারতে আসবে জিম্বাবোয়ে। কিন্তু কয়েক মাস আগেই আইসিসি জিম্বাবোয়েকে সাসপেন্ড করেছে। তাই এই মুহূর্তে সেই সিরিজ আর হচ্ছে না। তার বদলে একই সময়ে ভারতে টি ২০ স

জিম্বাবোয়ের বদলি শ্রীলঙ্কা, জানুয়ারি মাসে টি ২০ সিরিজ ভারতে

শেষ আপডেট: 25 September 2019 13:02

দ্য ওয়াল ব্যুরো : প্রথমে ঠিক ছিল ২০২০ সালের জানুয়ারি মাসে তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলতে ভারতে আসবে জিম্বাবোয়ে। কিন্তু কয়েক মাস আগেই আইসিসি জিম্বাবোয়েকে সাসপেন্ড করেছে। তাই এই মুহূর্তে সেই সিরিজ আর হচ্ছে না। তার বদলে একই সময়ে ভারতে টি ২০ সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা। বুধবার বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে এই সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কাকে জানিয়েছিল বিসিসিআই। শ্রীলঙ্কান ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। অর্থাৎ, জানুয়ারি মাসের শুরুতেই ভারত-শ্রীলঙ্কা তিনটি টি ২০ ম্যাচের সিরিজ হবে। এই সিরিজের সূচিও জানিয়ে দিয়েছে বোর্ড। ৫ জানুয়ারি গয়াহাটিতে হবে প্রথম ম্যাচ। ৭ জানুয়ারি ইন্দোর ও ১০ জানুয়ারি পুনেতে বাকি দুটি টি ২০ ম্যাচ হবে। একবার বলার পরেই এই সিরিজের জন্য রাজি হয়ে যাওয়াতে বিসিসিআই-এর তরফে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানানো হয়েছে। আগে ঠিক ছিল জিম্বাবোয়ে এই সিরিজ খেলবে। কিন্তু জুলাই মাসে লন্ডনে আইসিসি-র বার্ষিক অধিবেশনে জিম্বাবোয়েকে সাসপেন্ড করা হয়। তাদের ক্রিকেট বোর্ডে স্বচ্ছ নির্বাচন না করাতে পারায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি। এই সিদ্ধান্তের পরে কোনও আইসিসি টুর্নামেন্টে আর খেলতে পারবে না জিম্বাবোয়ে। তাদের সঙ্গে অনেক দেশের সিরিজও বাতিল হয়েছে। সেরকম ভাবে ভারতের সঙ্গেও তাদের সিরিজ বাতিল হয়েছিল। কিন্তু খেলা না হলে একটা আর্থিক ক্ষতি হত ভারতের। সেটা আর হচ্ছে না। কারণ সেই সময়েই খেলতে আসছে পড়শি দেশ।  

```