Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#Breaking: লাল-হলুদে নতুন অতিথি, সই করাল স্প্যানিশ ডিফেন্ডারকে

দ্য ওয়াল ব্যুরো: আরও একজন বিদেশি ফুটবলার সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। বোরহা গোমেজের পর মাত্রি ক্রেসপি পাসকুয়াল নামের এক স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি করল লাল-হলুদ। বুধবার বিকেলেই সরকারি ভাবে কোয়েস ইস্টবেঙ্গলের তরফে এই খবর জানানো হয়। ৩২ ব

#Breaking: লাল-হলুদে নতুন অতিথি, সই করাল স্প্যানিশ ডিফেন্ডারকে

শেষ আপডেট: 3 July 2019 12:16

দ্য ওয়াল ব্যুরো: আরও একজন বিদেশি ফুটবলার সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। বোরহা গোমেজের পর মাত্রি ক্রেসপি পাসকুয়াল নামের এক স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি করল লাল-হলুদ। বুধবার বিকেলেই সরকারি ভাবে কোয়েস ইস্টবেঙ্গলের তরফে এই খবর জানানো হয়। ৩২ বছর বয়সী এই ফুটবলারের উচ্চতা প্রায় ছ'ফুট (৫ ফুট ১১ ইঞ্চি)। কোয়েসের তরফে বলা হয়েছে ক্রেসপি একজন ডায়নামিক ডিফেন্ডার। পর্যবেক্ষকদের মতে, ময়দানে শেষ ডায়নামিক বিদেশি ডিফেন্ডার এসেছেন ডগলাস দ্য সিলভা। স্ট্রপারের পাশাপাশি মাঝমাঠ এবং ডিফেন্স লাইনের মাঝের অংশেও খেলতে পারতেন। আশিয়ান জয়ী ইস্টবেঙ্গল টিমে সুভাষ ভৌমিক তাঁকে ওই জায়গাতেই ব্যবহার করেছিলেন। মনে করা হচ্ছে সেই জায়গাতেই খেলানো হবে ক্রেসপিকে। গতবার ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলা কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টার সঙ্গে আর এ বার চুক্তি বাড়ায়নি লাল-হলুদ। কোচ গার্সিয়া মেনেন্ডেজের তালিকাতেও ছিল না জনির নাম। ফলে তাঁর বদলি হিসেবেই এই স্প্যানিশ ডিফেন্ডারকে সই করানো হল। এর আগে বোরহা ছাড়াও এই মরসুমের বিদেশি ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গল সই করিয়েছিল কাশিম আইদারা এবং হ্যামেস কোলাডোকে। তবে এই তিনজনই গত মরসুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছেন। চতুর্থ বিদেশি ক্রেসপি নতুন বিদেশি হিসেবেই নামবেন এ বার। তবে তাঁকে ঘরোয়া লিগে খেলানো হবে কি না, সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট নয়। এ দিন আইএফএ অফিসে সই হয়ে গেল একঝাঁক দেশীয় ইস্টবেঙ্গল ফুটবলারদের। সিনিয়র দলের মনোজ মহম্মদ, প্রকাশ সরকার, পিন্টু মাহাতো, লালরিনডিকা রালতে,সঞ্চয়ন সমাদ্দার,সামাদ আলি মল্লিকদের সইপর্ব সম্পন্ন হলো আজ।

```